NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

নেইমারকে না তাড়ালে ক্লাব ছাড়ার হুমকি এমবাপ্পের!


খবর   প্রকাশিত:  ০৫ ফেব্রুয়ারী, ২০২৫, ০৪:৫৭ এএম

নেইমারকে না তাড়ালে ক্লাব ছাড়ার হুমকি এমবাপ্পের!

স্পোর্টস ডেস্ক: প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে যেন সহ্যই করতে পারছেন না কিলিয়ান এমবাপ্পে। গত সপ্তাহেই তার ক্লাব ছাড়ার গুঞ্জন রটেছিল। পরে নিজেই সেটা অস্বীকার করেন। কিন্তু ফরাসি আর স্প্যানিশ গণমাধ্যমে এই গুঞ্জনই যেভাবে ডালপালা গজাচ্ছে- তাতে এড়িয়ে চলার উপায় নেই।

 

এবার স্প্যানিশ সংবাদমাধ্যম 'এল পাইস' এমন এক খবর দিয়েছে, যেটা শুনলে এমবাপ্পের ওপর বিরক্তি বাড়বে পিএসজি ভক্তদের।

 

সপ্তাহখানেক আগেই স্প্যানিশ দৈনিক 'মার্কা' জানিয়েছিল, আগামী জানুয়ারিতে ক্লাব ছাড়ার কথা পিএসজি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন এমবাপ্পে। একই সময়ে ফরাসি পত্রিকা 'লেকিপ' জানায়, এমবাপ্পের পছন্দের পজিশন লেফট সাইডে নেইমারকে খেলানোয় বেজায় চটে গেছেন বিশ্বকাপজয়ী তারকা। এবার 'এল পাইস' দাবি করছে, এমবাপ্পে নাকি পিএসজিকে বলেছেন যে, নেইমারকে না তাড়ালে তিনি ক্লাব না ছেড়েই নতুন ক্লাব খুঁজতে শুরু করবেন! নেইমারের সঙ্গে ২০২৭ সাল পর্যন্ত চুক্তি আছে পিএসজির।

এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যাওয়া আটকাতে তার সঙ্গে মোটা অংকের চুক্তি নবায়ন করেছিল পিএসজি। সেইসঙ্গে দিয়েছিল অনেক ক্ষমতা। মাঠের খেলায় সেই ক্ষমতা ব্যবহার করতে গিয়ে বিপাকে পড়েন এমবাপ্পে। পেনাল্টি নিয়ে মাঠের মাঝেই নেইমারের সঙ্গে তার লেগে যায়। এরপর থেকে লিওনেল মেসি- নেইমারসহ সতীর্থদের প্রায় সবাই তার ওপর চরম বিরক্ত। এতদিন কোচ এবং ক্লাব কর্তৃপক্ষ এমবাপ্পেকে বুঝিয়ে সুঝিয়ে রেখেছেন। কিন্তু নিয়মিতই এমবাপ্পের আচরণ নিয়ে এসব খবর বাইরে আসছেই।