NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

জনশক্তি রপ্তানিতে লিবিয়ার সঙ্গে এমওইউ কর‌তে চায় বাংলাদেশ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৪:৫৭ এএম

>
জনশক্তি রপ্তানিতে লিবিয়ার সঙ্গে এমওইউ কর‌তে চায় বাংলাদেশ

লিবিয়ায় জনশক্তি রপ্তানি কর‌তে দেশ‌টির স‌ঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর কর‌তে চায় বাংলা‌দেশ।

বৃহস্পতিবার (২০  অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত লি‌বিয়ার নতুন রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষা‌তে আসেন। সাক্ষাৎ শে‌ষে সাংবা‌দিক‌দের স‌ঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান মন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, লিবিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক হয়েছে। বাংলাদেশ থেকে লিবিয়ায় জনশক্তি পাঠাতে  আমরা একটি সমঝোতা সই করব।

লিবিয়ায় বর্তমানে ২০ হাজার বাংলাদেশি র‌য়ে‌ছে জা‌নি‌য়ে মো‌মেন ব‌লেন, এক সময় লি‌বিয়ায় ৭০ হাজার বাংলাদেশি ছিল। এখন অনেকেই অবৈধভাবে সেখানে যান। এতে আমাদের বদনাম হয়। আমরা বৈধভাবে লিবিয়ায় জনশক্তি পাঠাতে চাই।

নভেম্বরে জাপান যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নভেম্বরে জাপান সফরে যাচ্ছেন ব‌লে জা‌নি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মো‌মেন।

মোমেন জানান, আমরা আশা করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নভেম্বরের শেষ সপ্তাহে জাপান সফর করবেন।