NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৮, ২০২৬ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী চীনা উপহার ফেলে দিল মার্কিন প্রতিনিধিদল—কী বলছে ফ্যাক্ট চেক? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী চেলসিকে হারিয়ে এফএ কাপ শিরোপা ম্যান সিটির একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক
Logo
logo

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুলের নিয়োগ বাতিল


খবর   প্রকাশিত:  ১০ এপ্রিল, ২০২৫, ০৬:২০ এএম

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহীদুলের নিয়োগ বাতিল

ঢাকা: যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। তার নিয়োগ বাতিল করে বৃহস্পতিবার (২০ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারিসহ দ্বিপক্ষীয় সম্পর্কে বিদ্যমান অস্বস্তির পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদূত মো. শহীদুল ইসলামকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত হয়। ২০২১ সালের জানুয়ারি মাসে ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দুই বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন মো. শহীদুল ইসলাম।

 

এই দায়িত্বে যাওয়ার আগে তিনি 'বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন' বিমসটেকের মহাসচিবের দায়িত্বে ছিলেন।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৩ জুলাই এক বিবৃতিতে জানায়, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।