NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

সাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে


খবর   প্রকাশিত:  ১৪ জুন, ২০২৪, ০৮:১১ পিএম

>
সাগরে লঘুচাপ, পরিণত হতে পারে নিম্নচাপে

আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে।  

আজ বৃহস্পতিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য দেওয়া হয়েছে।  

উদ্ভূত পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পরবর্তী নির্দেশনা সাবধনতার সাথে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।  

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে সাবধানে চলাচল করতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সাথে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। 

এদিকে ভারতের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, উত্তর আন্দামান সাগরে বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে। শুক্রবার থেকে সাগরে ক্রমশই শক্তি বাড়াবে নিম্নচাপটি। পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে পৌঁছনোর পর, সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। 

ঘূর্ণিঝড় তৈরি হলে এর নাম হবে সিত্রাং। থাইল্যান্ডের দেওয়া এই নামের অর্থ ‘পাতা।’