NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

কঙ্গনা এবার ‘নটী বিনোদিনী’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৩ এএম

>
কঙ্গনা এবার ‘নটী বিনোদিনী’

‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’ সিনেমায় রানি লক্ষ্মী বাঈ, ‘থালাইভি’-তে জয়ললিতা এবং ‘এমার্জেন্সি’ ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্র। কঙ্গনা রানাউত এবার নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। 

উনিশ শতকের কিংবদন্তি মঞ্চাভিনেত্রী নটী বিনোদিনীর চরিত্রে এবার দেখা যাবে কঙ্গনাকে। সিনেমাটি পরিচালনা করবেন ‘পরিণীতা’-খ্যাত পরিচালক প্রদীপ সরকার। তবে সিনেমাটি নটী বিনোদিনীর জীবনীচিত্র কি না তা এখনও স্পষ্ট নয়। 

এ পর্যন্ত ৩০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন কঙ্গনা। কিন্তু এই প্রথম কোনো বাঙালি ঐতিহাসিক চরিত্রে দেখা যাবে তাকে। 

কঙ্গনা  জানিয়েছেন, আমি প্রদীপ সরকারের একজন গুণমুগ্ধ। এ রকম একটা সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।  আর প্রদীপ সরকার এ বিষয়ে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, কঙ্গনাকে নিয়ে ছবিটা করছি, এটুকুই এখন বলতে পারি। বাকি কাস্টিং এখনও চূড়ান্ত হওয়া বাকি। তাই কবে থেকে শুটিং শুরু করতে পারব এখনই জানি না। মুম্বাইয়ে শুটিং তো হবেই। সব ঠিক থাকলে কলকাতায় ছবির কিছু অংশের শুটিং করার ইচ্ছা রয়েছে।