NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল
Logo
logo

খাদ্যের দাম বাড়ায় যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি ফের ৪০ বছরে সর্বোচ্চ


খবর   প্রকাশিত:  ০১ জানুয়ারী, ২০২৫, ০৪:০৩ এএম

খাদ্যের দাম বাড়ায় যুক্তরাজ্যে মুদ্রাস্ফীতি ফের ৪০ বছরে সর্বোচ্চ

আর্ন্তজাতিক ডেস্ক: ১৯৮০ সালের পর থেকে যুক্তরাজ্যে খাদ্যের দাম বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যার প্রভাবে গত মাসে ব্রিটিশ মুদ্রাস্ফীতির হার দুই অঙ্কের ঘরে প্রবেশ করে। এর আগে জুলাইতেও দেশটিতে মুদ্রাস্ফীতি বেড়ে ৪০ বছরের ইতিহাসে সর্বোচ্চ হয়। দেশটির মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে।

 

 

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান কার্যালয় জানিয়েছে, সেপ্টেম্বরে বার্ষিক শর্তে ভোক্তা মূল্যসূচক বেড়েছে ১০ দশমিক ১ শতাংশ। আগস্টে মূল্যসূচক ৯ দশমিক ৯ শতাংশ বৃদ্ধির পর রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা এমনটাই আভাস দিয়েছিলেন। এ ছাড়া মার্কিন ডলারের বিপরীতে ব্রিটিশ পাউন্ডের দামও কমেছে।

এসব পরিসংখ্যান যুক্তরাজ্যের পরিবারগুলোকে ক্ষতিগ্রস্ত হওয়ার ইঙ্গিত দেয়। এদিকে ব্রিটিশ সরকার বেশ কিছু নীতি পরিবর্তন করায় নিম্ন আয়ের মানুষের জন্য সরকারের আর্থিক সহায়তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

অন্যদিকে আগামী মাসে সুদের হার বৃদ্ধির প্রচারণা বাড়াতে ব্যাংক অব ইংল্যান্ডও চাপ অনুভব করবে বলে আশংকা করা হচ্ছে।

সেপ্টেম্বরের মূল্যস্ফীতিতে খাদ্য ও নন-অ্যালকোহলিক পানীয়র দাম সবচেয়ে বেশি অবদান রেখেছে। এসব পণ্যের কারণে ভোক্তা মূল্যসূচক ১৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ১৯৮০ সালের এপ্রিলের পর এটি সর্বোচ্চ বৃদ্ধি। সূত্র : রয়টার্স