NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

মৈত্রী ট্রেন থেকে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:০২ এএম

>
মৈত্রী ট্রেন থেকে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৈত্রী এক্সপ্রেস ট্রেন থেকে ২ কোটি ৬৫ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। তবে এসব পণ্যের কোনো মালিক খুঁজে পাওয়া যায়নি।

মঙ্গলবার শুল্ক গোয়েন্দার উপ-পরিচালক সানজিদা খানমের নেতৃত্বে একটি টিম কলকাতা থেকে আসা ট্রেনটিতে অভিযান পরিচালনা করেন। 

বুধবার (১৯ অক্টোবর) সংস্থাটির রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

শুল্ক গোয়েন্দা জানায়, গতকাল (মঙ্গলবার) ভারতের কলকাতা থেকে ঢাকায় (ক্যান্টনমেন্ট রেল স্টেশন) আসা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কাস্টমস গোয়েন্দার টহল টিম ঘিরে ফেলে নজরদারির আওতায় আনে। টিম বাংলাদেশ ও ভারতীয় পাসপোর্টধারী সন্দেহজনক যাত্রীদের ব্যাগ তল্লাশি করে। এ সময় অনেক যাত্রীকে তাদের প্রাপ্যতার তুলনায় অধিক মালামাল বহন করার প্রমাণ পাওয়া যায়। অভিযানে যাত্রীদের কাছ থেকে ব্যাগেজ সুবিধার অতিরিক্ত বিপুল পরিমাণ ভারতীয় মালামাল উদ্ধার করা হয়। তবে ওই পণ্যের কোনো মালিকানা কেউ দাবি করেনি। 

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে, শাড়ি ৭৩১ পিস, থ্রি পিস ২ হাজার ২৬৫ পিস, শাল ও চাদর ২১০ পিস, শার্ট ১১৪ পিস, টি-শার্ট-৩৫ পিস, ওড়না ২০৬ পিস, ট্রাউজার ১৮১ পিস, আন্ডার গার্মেন্টস ৫৯২ পিস, ওয়ান পিস-৯০ পিস, ব্লেজার-১৫ পিস, পাঞ্জাবি-৩২ পিস, কসমেটিকস ৪০৬ কেজি, জুয়েলারি ইমিটেশন ২১৪ কেজি, ওষুধ-১৬ কেজি, সিগারেট ৭৫ কার্টুন, জর্দা ২১ কেজি, অ্যালকোহল-৪২ বোতল (লিটার), ট্রিমার ১০ পিস, হাত ঘড়ি ১২ পিস, চকলেট ১০ কেজি, থান কাপড় ৮ কেজি। এসব পণ্যে বাজার মূল্য ২ কোটি ৬৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা। এ বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।