NYC Sightseeing Pass
ঢাকা, বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬ | ১৭ ভাদ্র ১৪৩৩
ব্রেকিং নিউজ
সাত মাসে শিশু নিখোঁজের ঘটনায় ১৫ হাজার ৭১৭ জিডি শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা এসসিও সম্মেলনে শি-মোদি-পুতিন, আলোচনায় যেসব বিষয় ‘লেক অন্টারিও’-র নাম পাল্টে ‘লেক আমেরিকা’ রাখার নির্দেশ ট্রাম্পের মেসির অবসর ঘোষণায় যা বলল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ইরানের ওপর প্রতি সপ্তাহে নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের ওষুধের দাম কমাতে আরও ৯ কোম্পানির সঙ্গে ট্রাম্প প্রশাসনের চুক্তি ৯/১১-এর ২৫ বছর: নিউইয়র্কে নতুন প্রদর্শনী উদ্বোধন ৯/১১ মিউজিয়ামে ‘বিশ্বের সবচেয়ে বড় তেল চুক্তি’ ঘোষণা ট্রাম্পের, ৬৫ বিলিয়ন ব্যারেল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ গুমের শিকার ও নিখোঁজদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, ন্যায়বিচার নিশ্চিতের আহ্বান
Logo
logo

চীন সীমান্তে ১৩ দিন ধরে নিখোঁজ দুই ভারতীয় সেনা


খবর   প্রকাশিত:  ১৭ নভেম্বর, ২০২৪, ১০:৪১ এএম

>
চীন সীমান্তে ১৩ দিন ধরে নিখোঁজ দুই ভারতীয় সেনা

ভারতের অরুণাচলের চীন সীমান্তে টানা ১৩ দিন ধরে নিখোঁজ দুই ভারতীয় সেনা। অরুণাচলের ভারত-চীন সীমান্তে ওই সেনা মোতায়েন ছিলেন।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, নিখোঁজ ওই দুই সেনার নাম প্রকাশ সিং রানা ও হরেন্দ্র নেগি। গত ২৯ মে থেকে তাদের কোনো খবর নেই। দুজনই থাকলা পোস্টে কর্মরত ছিলেন।

উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগের বাসিন্দা রানা কর্মরত ছিলেন সপ্তম গাড়োয়াল রাইফেলসে। তার বাড়িতে নিখোঁজ হওয়ার খবর দিয়েছে সেনাবাহিনী।

শুক্রবার রানার পরিবারের সঙ্গে সাক্ষাত করেন সাহসপুরের বিজেপি বিধায়ক সহদেব সিং। সংবাদমাধ্যমে তিনি বলেন, রানার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি এ ব্যাপারে সাহায্যের আশ্বাস দিয়েছেন।