NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

ওমর সানীকে পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি দিলেন জায়েদ খান


খবর   প্রকাশিত:  ২৬ ফেব্রুয়ারী, ২০২৫, ০৩:৫৯ এএম

>
ওমর সানীকে পিস্তল ঠেকিয়ে গুলির হুমকি দিলেন জায়েদ খান

চিত্রনায়ক ওমর সানীকে পিস্তল দিয়ে গুলি করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে। শুক্রবার রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। যদিও এ অভিযোগকে মিথ্যা দাবি করেছেন জায়েদ খান।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মৌসুমীর সঙ্গে নাকি জায়েদ খান খারাপ আচরণ করেছে। এটা নিয়ে জায়েদের ওপর ওমর সানী ভীষণ বিরক্ত ছিলেন। শুক্রবার অনুষ্ঠানে ওমর সানী ঢুকেই সরাসরি জায়েদ খানকে চড় মারেন। এ সময় জায়েদকে উদ্দেশ করে ওমর সানী বলেন, ‘তোরে (জায়েদ) না নিষেধ করছি, আমার বউরে (মৌসুমি) ডিস্টার্ব করবি না। কোনো ফাজলামি করবি না। অসম্মান করে কথা বলবি না।’ এ ঘটনার পরিপ্রেক্ষিতে জায়েদ খান কোমর থেকে পিস্তল বের করে বলেন, ‘গুলি করে দেব।’ ওমর সানী পাল্টা জায়েদ খানকে বলেন, ‘গুলি তোর ...(প্রকাশ অযোগ্য)। তুই আমারে চিনস, আমি ওমর সানী।’

এ বিষয়ে চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক ডিপজল বলেন, ‘ওই একটু ধাক্কাধাক্কি হয়েছে দুজনের মধ্যে। এইটুকুই।’ 

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন ওমর সানী। তিনি বলেন, জায়েদ আমাকে পিস্তল বের করে গুলি করার হুমকি দিয়েছে। ওই অনুষ্ঠানে উপস্থিত অনেকেই ঘটনাটি দেখেছেন।