NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

অসভ্যতা না করলে আমিও চেঁচাব না, সাবধান করলেন তাপসী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৫ এএম

>
অসভ্যতা না করলে আমিও চেঁচাব না, সাবধান করলেন তাপসী

বলিউডে তাপসী পান্নুর রাগ বেশ পরিচিত। হঠাৎ রেগে গিয়ে দু’চার কথা শুনিয়ে দিতে দ্বিধা করেন না তিনি। অনুরাগী বা পাপারাৎজি হোক, তাপসী চটেছেন তো বিপদ! পছন্দ করেন না উল্টোপাল্টা প্রশ্ন করা, ছবি তোলার জন্য ‘ঘ্যান ঘ্যান’ করাও অপছন্দ।  

সে কারণেই আয়ুষ্মান খুরানার বাড়ির দিওয়ালি পার্টিতে তিনি যখন পৌঁছালেন ভয়ে ভয়ে চিত্রগ্রাহকরা তার কাছ ঘেঁষতেই কেউ এক জন বলে উঠলেন, আজ রেগে যাবেন না প্লিজ। জবাবে তিনি বললেন, অসভ্যতা না করলে আমিও চেঁচাব না! সহজ ব্যাপার।  

এর পরে উৎসবের আমেজ ছুঁয়ে গিয়েছিল তাপসীকেও। ভিতরে ঢুকে যাওয়ার আগে পাপারাৎজির অনুরোধে ক্যামেরায় পোজ দিলেন এক বার। তখনই তার উদ্দেশে মন্তব্য ভেসে আসে। না, তিনিও রেগে যাননি সত্যি। শুধু সাবধান করে দিলেন। জানান, ভালো হয়ে থাকলে তিনিও ভালোই ব্যবহার করবেন। 

সম্প্রতি থ্রিলার ছবি ‘দোবারা’-তে দেখা গেছে তাপসীকে। মূল স্প্যানিশ ছবি ‘মিরাজ’-এর হিন্দি সংস্করণ সেটি। আগামী দিনে শাহরুখ খানের সঙ্গে ‘ডাংকি’-তে দেখা যাবে তাকে।