NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

গণতন্ত্রকে হত্যা করে দেশের মানুষকে জিম্মি করেছে সরকার: রিজভী


খবর   প্রকাশিত:  ২৬ নভেম্বর, ২০২৪, ০৯:০২ এএম

>
গণতন্ত্রকে হত্যা করে দেশের মানুষকে জিম্মি করেছে সরকার: রিজভী

দেশ এখন দুর্নীতি আর দুঃশাসনের বেড়াজালে আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, অসত্যের ফানুস উড়িয়ে গণতন্ত্রকে হত্যা করে একটি সরকার ক্ষমতাসীন হয়ে গোটা দেশের মানুষকে জিম্মি করেছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য বলেন। এ সময় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করা হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ববিরোধী বক্তব্য দিচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, দেশে নাকি খাদ্য ঘাটতি ও দুর্ভিক্ষ দেখা দেবে। কিন্তু সরকার দেশের ফুড সিকিউরিটির কথা ভাবেনি। একদিকে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, অন্যদিকে সচিবের ভবন নির্মাণের জন্য ৪৩ কোটি টাকা ব্যয়ে প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আসলে এসবই করছেন তিনি (প্রধানমন্ত্রী) এবং তার দলের লোকজনকে আর্থিক সুবিধা দিতে।

দেশ এক ভয়ংকর সংকটের মধ্যে পড়েছে দাবি করে রিজভী বলেন, স্বয়ং প্রধানমন্ত্রী এদেশের মানুষকে বিপদজনক পরিস্থিতির মধ্যে, ভয়ভীতির মধ্যে ফেলে দেওয়ার কথা বলছেন। তিনি আসন্ন দুর্ভিক্ষের কথা বলছেন, খাদ্য সংকটের কথা বলছেন। একদিকে বলছেন খাদ্যের অপচয় রোধ করতে, অন্যদিকে আমরা দেখছি তার সরকারের লোকজন অর্থনীতির ভয়ংকর লুটপাট করছে। প্রধানমন্ত্রী যখন এ কথা বলছেন তখন কি মনে পড়ে তার জেলা পর্যায়ের ছাত্রলীগের এক নেতা দুই হাজার কোটি টাকা পাচারের দায়ে অভিযুক্ত হয়েছিলেন ফরিদপুরে।

এসময় উপস্থিত ছিলেন জেডআরএফর নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, জেডআরএফের নেতা ডা. এ এস হায়দার পারভেজ প্রমুখ।