NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

তামিল ছবির জগতে রেকর্ড গড়েছে ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান’


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৭ এএম

>
তামিল ছবির জগতে রেকর্ড গড়েছে ঐশ্বরিয়ার ‘পোন্নিয়িন সেলভান’

বক্স অফিস মাতিয়ে রেখেছে মণিরত্নম পরিচালিত ‘পোন্নিয়িন সেলভান পার্ট ওয়ান’ ছবি। প্রত্যাশা অনুযায়ী মুক্তির মাত্র কয়েক দিনের মধ্যেই বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছিল এই ছবি। প্রথম সপ্তাহে এই ছবির মোট আয় ৩০৮.৫৯ টাকা।

আর ১৭তম দিনে বিশ্বব্যাপী ছবিটি ছুঁয়ে ফেলেছে ৪৫০ কোটির মাইলফলক। যা তামিল ছবির জগতে নতুন রেকর্ড গড়েছে। এটিই প্রথম তামিল ছবি যা ২০০ কোটি টাকার গন্ডি ছাড়াল। 

গত ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া অভিনীত পোন্নিয়িন সেলভান-১। জানা যায়, মণিরত্নমের এই ছবি দেখার জন্য মুক্তির আগে থেকেই টিকিট বুক হওয়া শুরু করেছিল। তাই এই ছবি ঘিরে প্রত্যাশা ছিলই। আর এই ছবি মুক্তির দিন সকাল থেকে তামিলনাড়ুর সব প্রেক্ষাগৃহে দর্শক আসন ছিল ভরা, অর্থাৎ শো ছিল হাউসফুল। 

বিশ্লেষকরা দাবি করেছিলেন, কোভিড পরবর্তী সময়ে মণিরত্নের এই ছবি দক্ষিণী ছবির বক্স অফিসে নতুন ট্রেন্ড তৈরি করতে চলেছে। সেই মতোই বক্স অফিসে ৪৫০ কোটির গন্ডি ছাড়িয়ে এবার ৫০০ কোটি দিকে এগোচ্ছে এই ছবি।

মাত্র দু সপ্তাহেই পোন্নিয়িন সেলভান-১ প্রমাণ করে দিয়েছে যে এই ছবি ব্যবসার নিরিখে ছাড়িয়ে যেতে পারে বেশ কিছু ছবির রেকর্ড। এই ছবির দুটি ভাগেরই শ্যুটিং একসঙ্গে শেষ করেছেন ছবির নির্মাতারা। কিন্তু সেই দুটি ছবির মধ্যে প্রথম ছবি থেকেই ছবির ব্যয় তুলে ফেলতে পেরেছে প্রযোজনা সংস্থা। এমনকি বেশ কয়েকটি ওটিটি প্ল্যাটফর্মে এই ছবি বিক্রিও করেছেন তারা। এক কথায় একটি পার্ট থেকে দুটি ছবির খরচ তুলে নিতে পেরেছেন এই ছবির নির্মাতারা।