NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৭ পিএম

>
বাংলাদেশে কখনোই ১৩৫ স্ট্রাইকরেটের ব্যাটার ছিল না: মোসাদ্দেক

সবশেষ ত্রিদেশীয় সিরিজে টানা চার ম্যাচে হারের ক্ষত এখনো শুকায়নি। এর মধ্যেই আজ সোমবার আবারও হারের মুখে পড়েছে বাংলাদেশ। বিশ্বকাপের আগে প্রথম প্রস্তুতি ম্যাচে আজ আফগানিস্তানের কাছে ৬২ রানে হেরেছে সাকিব আল হাসানের দল। হারের পর দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত জানিয়েছেন, আমাদের ওরকম কেউ কখনো ছিল না যে টি-টোয়েন্টিতে ১৩৫ স্ট্রাইকরেটে ব্যাট করবে।

বরাবরের মত আজকের প্রস্তুতি ম্যাচেও রান করতে ব্যর্থ টপ অর্ডারের ব্যাটাররা। শান্তর ১২ রানের পর সৌম্য করেছেন ১ রান। এছাড়া  ৩১ বলে ১৬ রান করে ফিরেছেন মিরাজ। এমন পারফরম্যান্সের পরেও টপ অর্ডারেই ভরসা রাখছেন অলরাউন্ডার মোসাদ্দেক। জানালেন টপ অর্ডারেরই এখন দেওয়ার পালা।

মোসাদ্দেক বলেন, 'আপনি চিন্তা করেন আমাদের টি-টোয়েন্টিতে কখনোই ওরকম কেউ ছিল না যে ১৩৫ স্ট্রাইকরেটে ব্যাট করবে। এই জায়গাটাতে উন্নতি করা অবশ্যই গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি যে কোচিং স্টাফ থেকে শুরু করে যারা আছেন, তারা যথেষ্ট সাহায্য করছেন। আমার মনে হয় এখন এটা ডেলিভার করার পালা।আমি বিশ্বাস করি, সেটা টপ অর্ডাররা করবে। আমরা বিশ্বকাপে ভালো খেলব।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে এখন পর্যন্ত বাংলাদেশের জয় একটি ম্যাচেই, সেটাও ২০০৭ সালে। এমন অবস্থায় চলতি বিশ্বকাপে যদি দুটো ম্যাচ জয় করা যায় তাহলে সেটাই অনেক বড় অর্জন হবে বলে মনে করছেন মোসাদ্দেক।

এই অলরাউন্ডার বলেন, 'আমি যতটুকু জানি টি-২০ বিশ্বকাপের মূল পর্বে আমরা একটা ম্যাচই জিতেছিলাম। এবার দুইটা ম্যাচও যদি জিততে পারি, সেটাই আমাদের অনেক বড় অর্জন হবে। নিশ্চিতভাবে আমরা চেষ্টা করবো আমাদের দিক থেকে সর্বোচ্চটা দেওয়ার। সবাই একসঙ্গে থাকাটা গুরুত্বপূর্ণ এবং সবার দোয়া চাই। আমরা দল হিসেবে ভালো করার চেষ্টা করবো।'