NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

ডলার বাঁচাতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেয়া হলো না


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০১:৫৭ এএম

ডলার বাঁচাতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেয়া হলো না

বিনোদন ডেস্ক: ডলার বাঁচাতে অর্থাৎ দেশে বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখতে নোরা ফাতেহিকে ঢাকায় আসার অনুমতি দেয়নি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। সোমবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে মন্ত্রণালয়।

নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে নোরা ফাতেহিকে নিয়ে আসার অনুমতি প্রসঙ্গে ও উইমেন লিডারশিপ করপোরেশনের পক্ষে ইসরাত জাহান মারিয়ার আবেদনের প্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় এ সিদ্ধান্ত দিয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়, বৈশ্বিক অবস্থার প্রেক্ষিতে দেশে  বৈদেশিক মুদ্রার মজুদ সুসংহত রাখার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের স্মারকের প্রেক্ষিতে উইমেন লিডারশিপ করপোরেশনের আয়োজনে ১৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনভেনশন হলে নারী উদ্যোক্তা ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অ্যাওয়ার্ডে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।

 

 

 

সম্প্রতি এক ভিডিওবার্তায় নোরা ফাতেহি বাংলাদেশের ভক্তদের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘আপনাদের সঙ্গে দেখা করার জন্য আমি মুখিয়ে আছি। ’

আইটেম গানের শিল্পী হিসেবে নোরা ফাতেহি বলিউডের বেশ কিছু ছবিতে নজর কেড়েছেন। সেগুলোর মধ্যে রয়েছে— ‘কিক টু’, ‘শের’, ‘লোফার’, ‘সত্যমেভ জয়তে’, ‘স্ত্রী’, ‘ভারত’, ‘বাটলা হাউস’ প্রভৃতি।  

মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বিভিন্ন টিভি শোতেও নোরার উপস্থিতি ছিল জমকালো।