NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

নির্বাচকদের বিরুদ্ধে অভিযোগ করায় মেহেদি রানা নিষিদ্ধ


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০২:০৭ পিএম

নির্বাচকদের বিরুদ্ধে অভিযোগ করায় মেহেদি রানা নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক: জাতীয় দলে সুযোগ না পেয়ে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন পেসার মেহেদি হাসান রানা। দীর্ঘ সেই পোস্টটি ২০ মিনিটের মধ্যেই তিনি মুছে ফেলেন। কিন্তু তার আগেই পোস্টটির স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। পোস্টটিতে জাতীয় দলে সুযোগ না পাওয়ার পেছনে নির্বাচকদের দায়ী করেন রানা।

 

সেই অপরাধে এবার তাকে এক মাসের নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার সন্ধ্যায় বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় দলের নির্বাচক প্যানেলের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করায় মেহেদি রানাকে এক মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এরপর তিনি বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেন এবং নিজের দোষ স্বীকার করে নেন। যেহেতু তিনি নিজের দোষ স্বীকার করে নিয়েছেন, সেহেতু তাকে এক মাসের নিষেধজ্ঞার শাস্তি দেওয়া হয়েছে। আগামী বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তিনি খেলতে পারবেন। '

রানা তার ওই ফেসবুক পোস্টে লিখেছিলেন, 'কিছুদিন আগের কথা; আমি ক্রিকেট বোর্ডের একজন নির্বাচককে ফোন করেছিলাম অন্য কিছু জানার জন্য। উনি আমাকে ফোন করে বললেন, বাংলাদেশ ‘এ’ দলে যোগ দিতে। আগামীকাল থেকে অনুশীলন শুরু হবে। তার পরদিন দেখলাম যে প্র্যাকটিস শুরু হয়ে গেল, কিন্তু আমি নাই! আমি তো ওনাকে ফোন দিতেই পারি। ওনাকে ফোন করলাম। কমপক্ষে ১০ থেকে ১২ বার ফোন করেছি, ধরে নাই। তারপর আমি মেসেজ দিলাম। মেসেজ সিন করে রিপ্লাই দেয়নি। ....আসলেই যোগ্য মানুষগুলো যদি যোগ্য জায়গায় না থাকে, তাহলে ক্রিকেট কোনো দিন উন্নতি করবে না। '

 

সেই ফেসবুক পোস্ট নিয়ে তোলপাড় শুরু হলে ২৫ বছর বয়সী বাঁহাতি পেসার কালের কণ্ঠের কাছে দাবি করেন, তিনি নিজে ওই পোস্ট দেননি। তার ভেরিফায়েড পেইজের এডমিনকে বলেছিলেন, জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশা নিয়ে কিছু লিখতে। সেই সঙ্গে বলেছিলেন, কোনোভাবেই বোর্ডকে আক্রমণ করা যাবে না। মেহেদি রানার বক্তব্য, তার ভেরিফায়েড ফেসবুক পেজের অ্যাডমিন অতি উৎসাহী হয়ে নির্বাচকদের প্রসঙ্গ টেনে এনেছেন। কিন্তু অবস্থান পাল্টেও পার পেলেন না মেহেদি রানা। শাস্তি তাকে পেতেই হলো।