NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৮, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী চীনা উপহার ফেলে দিল মার্কিন প্রতিনিধিদল—কী বলছে ফ্যাক্ট চেক? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী চেলসিকে হারিয়ে এফএ কাপ শিরোপা ম্যান সিটির একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক
Logo
logo

ইরানের এভিন কারাগারে ভয়াবহ আগুন, ভেতরে চলল গুলি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১১:৫৯ এএম

ইরানের এভিন কারাগারে ভয়াবহ আগুন, ভেতরে চলল গুলি

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের এভিন কারাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বিবিসি জানিয়েছে, রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি বন্দিদের ওই কারাগারে রাখা রয়েছে। তেহরানের কারাগারটি থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখা গেছে।  

আগুনের সাইরেন ও গুলি চলার শব্দও শুনেছেন পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা।

 

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কারাগার থেকে আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে।

 

কারাগারের ভেতরে ঠিক কী ঘটেছে, তা এখনো জানা যায়নি। ইরান কর্তৃপক্ষ কোনো মন্তব্যও করেনি এ ব্যাপারে।

স্থানীয় সময় শনিবার রাত থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক ভিডিও পোস্ট হয় ইরানের এভিন কারাগারের। সেসব ভিডিওতে দেখা যায়, ব্যাপক ধোঁয়া বের হচ্ছে কারাগারের ভেতর থেকে। আগুনের শিখাও দেখা যায়।  

আরেকটি ভিডিওতে দেখা যায়, ইরানের বিশেষ বাহিনী মোটরবাইকে করে কারাগারের দিকে যাচ্ছে।

স্থানীয় সংবাদ সংস্থা ইরনার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ২২ বছর বয়সী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করেই এভিন কারাগারে বিক্ষোভ শুরু হয়। সেখান থেকেই নিরাপত্তারক্ষীদের সঙ্গে বন্দিদের সংঘর্ষ শুরু। সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। কারাগারের ভেতর থেকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির বিরুদ্ধে স্লোগান দিতেও শোনা গেছে।

এভিন কারাগারের পাশে বসবাসকারী একজন টুইটে লিখেছেন, আমি এভিন কারাগারের ঠিক উল্টো দিকে আটিসাজ টাওয়ারে থাকি। আমি ওখানের (কারাগারের) এক বন্ধুর সঙ্গে কথা বললাম। গুলির শব্দ ও খামেনির মৃত্যুকামনার স্লোগান শুনতে পেলাম। এভিনে মার্কিন নাগরিক থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক বন্দিরা আটক রয়েছেন। তাদের পরিবার আতঙ্কিত। কারাগারের দরজার বাইরে প্রচুরসংখ্যক মানুষ ভিড় জমিয়েছেন। বিশালসংখ্যক স্পেশাল ফোর্সও পাঠানো হয়েছে। অ্যাম্বুল্যান্সও উপস্থিত রয়েছে।

এদিকে ইরানের আইন ও বিচার বিভাগের তরফ থেকে পরে একটি বিবৃতি জারি করে জানানো হয়, আর্থিক ক্ষতিসাধন ও চুরির অভিযোগে কারাগারে আটক কয়েকজন বন্দির নিজেদের মধ্যে ঝামেলার জেরেই সেখানকার ওয়ার্কশপে আগুন লেগে যায়।  

ইরানের দমকল বাহিনী জানিয়েছে, আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।
সূত্র : বিবিসি।