NYC Sightseeing Pass
ঢাকা, শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

ডিএমপি ভালো করলে সারাদেশ ভালো চলে


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১২ এএম

>
ডিএমপি ভালো করলে সারাদেশ ভালো চলে

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, ডিএমপি মানুষের জন্য কাজ করে। মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ ডিএমপির আছে। ডিএমপি ভালো কাজ করলে সারাদেশ ভালো চলে। ডিএমপি এ গর্ব ও ভালবাসা নিয়ে কাজ করে। ঢাকা মহানগরে কোনো অপরাধ সংগঠিত হলে কর্মকর্তারা তা উদঘাটন না করা পর্যন্ত ক্ষ্যান্ত হন না।

পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রোববার (১৬ অক্টোবর) রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন ডিএমপি।

অনুষ্ঠানের শুরুতে ডিএমপির পক্ষ থেকে নবনিযুক্ত আইজিপিকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ডিএমপি কমিশনার। এর আগে প্রথমে মোটরকেড ও পরে সুসজ্জিত অশ্বারোহী দল আইজিপিকে অভ্যর্থনা জানায়। এরপর তিনি সশস্ত্র অভিবাদন গ্রহণ করেন।

সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি মোহা. শফিকুল ইসলাম ডিএমপি পরিবারের পক্ষ থেকে আইজিপিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রহরে প্রথম সশস্ত্র প্রতিরোধ এই রাজারবাগ পুলিশ লাইন থেকেই করা হয়েছিল। তাদের আত্মত্যাগের কথা আমরা মনে রেখে কাজ করি।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশে যতটুকু অর্জন তার অবদান প্রধানমন্ত্রীর। প্রধানমন্ত্রী এমন একজন মানুষকে বাছাই করে পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্ব দিয়েছেন, এ জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।