NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

সা‌র্বিয়ায় গেল ৮ দক্ষ কর্মী


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ০৪:১০ এএম

>
সা‌র্বিয়ায় গেল ৮ দক্ষ কর্মী

ইউরোপের দেশ সার্বিয়ায় গে‌ছে আট বাংলা‌দে‌শি দক্ষ গা‌র্মেন্টস কর্মী। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বার্ডস এয়ার ট্রান্সপোর্ট লিমিটেডের মাধ্যমে দেশ‌টি‌তে এসব কর্মীরা গে‌ছেন।

শনিবার (১৫ অক্টোবর) এসব কর্মী ঢাকা থে‌কে সা‌র্বিয়ার উদ্দেশে রওনা ক‌রে।

সা‌র্বিয়া যাওয়া এসব দক্ষ কর্মী দেশ‌টির টেক্সটাইলে কাজ করবেন। বার্ডস এয়ারের মাধ্যমে এর আগেও সার্বিয়াতে স্যাম্পল ম্যান এবং সুইং অপারেটর নিয়োগপ্রাপ্ত হয়ে কর্মী গে‌ছেন। সেখানে তারা সুনামের সঙ্গে কাজ করছেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ডিজিএম জোসেফ জয় ডি কস্তা। 

আরও শতাধিক দক্ষ কর্মীর ইউরোপ যাওয়ার কার্যক্রম চলমান রয়েছে ব‌লেও জানায় বার্ডস এয়ার।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তফা আনোয়ার বলেন, আমাদের দক্ষ জনশক্তির চাহিদা মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া এবং ইউরোপের অনেক দেশেই রয়েছে। যারা কাজ না জেনে, না শিখে বিদেশে যায় তাদের বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়। তখন দোষ হয় এজেন্সির। আমরা চাই না বার্ডস এয়ার ট্রান্সপোর্টের মাধ্যমে বিদেশে গিয়ে কোনো বাংলাদেশি বিপদে পড়ুক। তাই আমরা আমাদের নিজস্ব ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষ শ্রমিক হিসেবে বিদেশে পাঠাই। 

তিনি বলেন, একজন দক্ষ শ্রমিকের ক্ষেত্রে প্রসেসিংয়েও সময় কম লাগে। তিন থেকে চার মাসেই হয়ে যায়। দক্ষ শ্রমিকরা বিদেশে গিয়ে আস্থার সঙ্গে কাজ করতে পারে এবং তাদের পরিবারের লোকজনও স্বস্তিতে থাকে।

১৯৮৪ সাল থেকে সৌদি আরব, মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান, সিঙ্গাপুর, লেবানন, ব্রুনাই এবং সম্প্রতি সার্বিয়া, ক্রোয়েশিয়া, ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানি করে বার্ডস এয়ার।