NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo
সেতুমন্ত্রী জানালেন

রিজার্ভে ৫-৬ মাস চলতে পারবে দেশ


খবর   প্রকাশিত:  ১০ ডিসেম্বর, ২০২৪, ০১:১৫ এএম

রিজার্ভে ৫-৬ মাস চলতে পারবে দেশ

ঢাকা: ‘আমরা আর্থিক সংকটে আছি, এতে সন্দেহ নেই’ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা আর্থিক সংকটে আছি, এতে সন্দেহ নেই। তবে অনেক ক্ষেত্রে আমরা স্বস্তিতেও আছি। আমাদের খাদ্যের তেমন সমস্যা নেই।

 

অনেক দেশের তুলনায় বাংলাদেশ ভালো আছে। ’

 

আজ রবিবার (১৬ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী আরো বলেন, ‘রিজার্ভ যা আছে তা দিয়ে আগামী পাঁচ-ছয় মাস চলতে পারবে দেশ। রেমিট্যান্স বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ’ 

চলতি অক্টোবর মাসে সারা দেশে ১০০টি সেতু চালু হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। এর মধ্যে ৫০টিরও বেশি সেতু চট্টগ্রামে। এমআরটি লাইন-৬ (ঢাকা মেট্রো রেলের একটি রেলপথ)-এর প্রথম ফেইজ এবং কর্ণফুলী টানেল উদ্বোধন হবে এ বছরের শেষে।

তিনি বলেন, খাবার নিয়ে বিপদে পড়ার কোনো আশঙ্কা নেই। এর পরও সরকার আগাম সতর্ক আছে।

বাংলাদেশ সফররত ব্রুনেইয়ের সুলতানের সঙ্গে তেল ও গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে এবং ব্রুনেই থেকে এই দুই জ্বালানি পাওয়ার বিষয়ে পজিটিভ কিছু হবে উল্লেখ করেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, ‘আমরা ইভিএমের পক্ষে, কারণ এতে জালিয়াতির শঙ্কা নেই। অথচ ব্রাজিলের প্রেসিডেন্ট ইভিএমের বিপক্ষে, আর বিরোধী দল পক্ষে। আর আমাদের দেশে ফখরুল সাহেবরা ইভিএম চাচ্ছেন না। ’