NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

শিশুদের জন্য জায়গার ব্যবস্থা করতে পদক্ষেপ নেবে ডিএনসিসি


খবর   প্রকাশিত:  ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ০৮:৫৮ এএম

>
শিশুদের জন্য জায়গার ব্যবস্থা করতে পদক্ষেপ নেবে ডিএনসিসি

ডিএনসিসি শিশুদের জন্য একটি জায়গার ব্যবস্থা করতে দ্রুতই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (১৫ অক্টোবর) গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশনের আয়োজনে পথশিশু উৎসবে তিনি একথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, একটি শিশুও সুবিধাবঞ্চিত থাকবে না। সব শিশুর সমান অধিকার নিশ্চিত করতে হবে। এই ছোট্ট শিশুদের আমাদের দেখে রাখতে হবে। সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তি যারা আছেন তাদের এই শিশুদের পাশে দাঁড়ানো উচিত। সুবিধাবঞ্চিত শিশুরা কোথায় থাকছে, কি খাচ্ছে এসব বিষয়ে খেয়াল রাখা দরকার।

আজকের এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, সঠিক পরিচর্যা পেলে এই শিশুরাই ভবিষ্যতে নেতৃত্ব দেবে। সবাই এগিয়ে এলে শিশুদের যত্ন নিলে এরা আর পথে থাকবে না। এই শিশুরাই একসময় সম্পদে পরিণত হবে। সরকারের পাশাপাশি সমাজের প্রতিষ্ঠিত ও বিত্তবান মানুষেরা এগিয়ে এলে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটবে।

জুমবাংলা ইয়ুথ ফাউন্ডেশন শিশুদের নিয়ে কাজ করায় তাদের ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, জুমবাংলা এতোগুলো শিশুর দেখাশুনা করছে এটি সত্যি প্রশংসনীয় কাজ। ডিএনসিসিও শিশুদের পাশে সবসময় থাকবে। তাদের পড়াশোনার জন্য ডিএনসিসি থেকে প্রাথমিকভাবে চল্লিশ জন শিশুকে বৃত্তি দেওয়া হবে। দ্রুতই বৃত্তি প্রদানের প্রক্রিয়া শুরু হবে।

এ সময় মেয়র মো. আতিকুল ইসলাম উৎসবে অংশ নেওয়া শিশুদের সঙ্গে মিশে আনন্দ ভাগাভাগি করেন।