NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

সোনাক্ষীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জাহির


খবর   প্রকাশিত:  ৩০ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৮ এএম

>
সোনাক্ষীর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন জাহির

জাহিরের সঙ্গে সম্পর্কের কথা যদিও মুখ ফুটে স্বীকার করেননি সোনাক্ষী। তবে দুই জনের রসায়নই যেন তাদের প্রেমের গুঞ্জনকে আরও গভীর করে দিয়েছে।

গত কয়েক মাস ধরে সোনাক্ষী সিনহার প্রেমের গুঞ্জনে উত্তাল বলিউড। মায়ানগরীতে কান পাতলে শোনা যাচ্ছে, সকলের অগোচরে চুটিয়ে প্রেম করছেন দুজনে। কিন্তু সত্যিই কি তাই?

বলিউডের উঠতি অভিনেতা জাহির। সোনাক্ষীর সঙ্গেও কাজ করে ফেলেছেন 'ডবল এক্স এল' ছবিতে। দু'জনের রসায়ন নিয়ে চর্চা নেহাত কম নয়। জাহির যদিও প্রেমের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তার কাছে বন্ধুত্ব মানে শুধুই বন্ধুত্ব। শত্রুঘ্ন-কন্যাকে নিজের 'ভালো বন্ধু' বলে দাবি করেছেন অভিনেতা। তার কথায়,  পুরো গুঞ্জনটাই নিছক একটি প্র্যাঙ্ক থেকে শুরু হয়। সোনাক্ষী আর আমার মধ্যে নিছক বন্ধুত্বের সম্পর্ক। ও আমার সব চেয়ে প্রিয় বন্ধু। 

জাহির এবং সোনাক্ষীর সম্পর্কটা ঠিক কী? তা নিয়ে বলিপাড়ায় গুঞ্জন বহু দিনের। মাঝেমধ্যেই একসঙ্গে ইতিউতি লেন্সবন্দি হন দুই তারকা। নেট মাধ্যমেও দু'জনের খুনসুটি চোখে পড়ার মতো। জাহিরের সঙ্গে সম্পর্কের কথা যদিও মুখ ফুটে স্বীকার করেননি সোনাক্ষী।  

২০১৯ সালে 'নোট বুক' ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন জাহির। সালমানের সঙ্গে 'কিসি কি ভাই কিসি জান'-এও দেখা যাবে তাকে। অন্য দিকে, ওটিটি-তে পা রাখতে চলেছেন সোনাক্ষী। আপাতত তারই প্রস্তুতিতে ব্যস্ত অভিনেত্রী।