NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:১৬ এএম

>
শিল্পকলা একাডেমিতে চলছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন

শিল্পকলা একাডেমির নাট্যশালা মিলনায়তনে গতকাল শুক্রবার শুরু হয়েছে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ আয়োজিত চল্লিশতম এই সম্মেলন চলবে আগামীকাল রোববার পর্যন্ত। 

কিশোর ও সাধারণ বিভাগের গানের প্রতিযোগিতার সঙ্গে সঙ্গীত ও নৃত্য পরিবেশনা, গীতি আলেখ্য, কবিতার শিল্পিত উচ্চারণসহ বহুমাত্রিক আয়োজনে সাজানো হয়েছে এই বার্ষিক অধিবেশন। সঙ্গে চলবে প্রতিনিধি সম্মেলন। 

গতকাল প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন শিক্ষাবিদ সৈয়দ আকরম হোসেন। উদ্বোধনী পর্বের সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি ড. আতিউর রহমান। স্বাগত বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম। 

উদ্বোধনী আয়োজনে আলোচনা শেষে পরিবেশিত হয় আতিউর রহমান রচিত সম্প্রীতির বাংলাদেশ শীর্ষক গীতি আলেখ্য। দুপুরে কিশোর বিভাগের প্রতিযোগিতার পর সন্ধ্যায় পরিবেশিত হয় ‘তোমায় নতুন করে পাব’ শীর্ষক গীতি আলেখ্য। এরপর ছিল সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি ও নৃত্যানুষ্ঠান। 

আজ শনিবার উৎসবের দ্বিতীয় দিন  ‘সম্প্রীতির সমাজ গঠনে সংস্কৃতির দায়’  শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। সম্মিলন পরিষদের সহসভাপতি ড. সারওয়ার আলীর সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করবেন মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন নাসির উদ্দীন ইউসুফ ও অধ্যাপক সাধন  ঘোষ।

সম্মেলনের সমাপনী অধিবেশন অনুষ্ঠিত হবে রোববার বিকেল সাড়ে ৪টায়। সেদিন প্রধান অতিথি থাকবেন শিক্ষাবিদ ও কথাশিল্পী অধ্যাপক  সৈয়দ মনজুরুল ইসলাম। সমাপনী অধিবেশনে রবীন্দ্র পদক দিয়ে গুণী-সম্মাননা জানানো হবে শিল্পী, শিক্ষক ও সংগঠক সঙ্গীতসাধক নীলোৎপল সাধ্য ও মিতা হককে।