NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

বহুতল ভবনের ৬৮ ফ্ল্যাটের সব গ্যাস সংযোগই অবৈধ!


খবর   প্রকাশিত:  ১০ মার্চ, ২০২৫, ১১:২৯ এএম

>
বহুতল ভবনের ৬৮ ফ্ল্যাটের সব গ্যাস সংযোগই অবৈধ!

রাজধানীর কেরানীগঞ্জের চারটি বহুতল ভবনের ৬৮টি ফ্ল্যাটের সবগুলোতে অবৈধ গ্যাস সংযোগ পাওয়া গেছে। এছাড়া ওই এলাকার ছোট কয়েকটি কারখানায় গ্যাসের অবৈধ সংযোগের প্রমাণ মিলেছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মীদের যোগসাজশে দীর্ঘদিন ধরেই অবৈধ গ্যাস ব্যবহার করে সরকারের লাখ লাখ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসছিল ব্যবহারকারীরা।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সরজমিন অভিযানে এমন প্রমাণ পাওয়ার পর এ বিষয়ে আরও অনুসন্ধান করার অনুমতি চেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। শনিবার (১৫ অক্টোবর) দুদকের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে দুদকের এনফোর্সমেন্ট ইউনিট বিভাগের উপ-পরিচালক মো. মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক টিম গত ১৩ অক্টোবর অভিযান পরিচালনা করে। আমাদের টিম কমিশনে প্রতিবেদন পেশ করবে। এ বিষয়ে বিস্তারিত পরে জানাতে পারব।

 

অভিযানের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি জিঞ্জিরা জোন-৫ এর কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ঘুষের বিনিময়ে অবৈধ সংযোগ দেওয়া সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে তিন সদস্যের দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে। এসময় তিতাস গ্যাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা সঙ্গে ছিল। অভিযানে টিম কেরানীগঞ্জ উপজেলার আগানগর এলাকার চারটি বহুতল ভবনের ৬৮টি ফ্ল্যাটে অবৈধ গ্যাস সংযোগের খোঁজ পায়। দুদকের উপস্থিততে তিতাস গ্যাসের কর্মকর্তারা ওই সংযোগগুলো বিচ্ছিন্ন করেছে।

এসময় উপস্থিত এলাকাবাসী জানায়, অবৈধ সংযোগ দেওয়ার আগে ব্যবহারকারীর কাছ থেকে মাসোহারার বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত তিতাসের কর্মকর্তারা এমন অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। সেই সব কর্মকর্তা-কর্মচারীদের চিহ্নিত করতে দুদক আরও অনুসন্ধান করবে বলে জানা গেছে।