NYC Sightseeing Pass
ঢাকা, শনিবার, জুন ২৭, ২০২৬ | ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশ-মায়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের যুক্তরাষ্ট্র-ইরান চুক্তিতে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের সুযোগ রয়েছে: আইএইএ প্রধান যে কারণে ম্যাডোনার বহুল প্রতীক্ষিত বায়োপিক বাতিল হলো রূপকথা লিখে আর্জেন্টিনাকে পেল কেপ ভার্দে, সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিদায় চীন সব সময় বাংলাদেশের পাশে থাকবে : শি জিনপিং বেইজিংয়ে চীনা কমিউনিস্ট পার্টির জাদুঘর পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী কেতন হত্যায় পরস্পরকে দুষছেন সিয়া-চেতন ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ১৮৮ আর্জেন্টিনা-স্পেন শেষ ৩২-এ মুখোমুখি হতে পারে অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
Logo
logo

একতা কাপুর যুব সমাজকে ‘কলুষিত’ করছেন: সুপ্রিম কোর্ট


খবর   প্রকাশিত:  ১৬ অক্টোবর, ২০২৪, ০৪:৪১ এএম

>
একতা কাপুর যুব সমাজকে ‘কলুষিত’ করছেন: সুপ্রিম কোর্ট

বলিউড প্রযোজক একতা কাপুর যুব সমাজকে ‘কলুষিত’ করছেন বলে মন্তব্য দেশটির সুপ্রিম কোর্টের। একতা প্রযোজিত ‘ট্রিপল এক্স’ ওয়েব সিরিজে আপত্তিকর দৃশ্য দেখানোর প্রসঙ্গে মামলার শুনানি হয় ১৪ অক্টোবর (শুক্রবার)। এদিন ভারতীয় সুপ্রিম কোর্ট জানায়, যুব সমাজকে কলুষিত করছেন প্রযোজক।

সম্প্রতি বিহারের বেগুরসরাই আদালতের তরফে বলিউডের পরিচালক এবং প্রযোজক একতা কাপুর এবং তার মা শোভা কাপুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন একতা। একতা প্রযোজিত ‘ট্রিপল এক্স’ ওয়েব সিরিজ়ে আপত্তিকর দৃশ্য দেখানোর প্রসঙ্গে মামলার শুনানি হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী অজয় রাস্তোগী এবং সিটি রবিকুমার বলেছেন, ‘‘কিছু একটা করা প্রয়োজন। আপনি দেশের যুব সমাজকে কলুষিত করছেন। এটি সবাই দেখতে পারেন। আপনি দর্শককে কী বেছে নিতে বলছেন?’’

সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, একতা কাপুরের তরফে বর্ষীয়ান আইনজীবী মুকুল রোহাতগি প্রথমে পটনা হাই কোর্টে এই মামলার জন্য আবেদন জানান। কিন্তু সেখান থেকে দ্রুত বিচার পাওয়ার আশা না থাকায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন।

রোহাতগি এই প্রসঙ্গে বলেন, ‘‘সাবস্ক্রিপশন নেওয়ার পরেই এই কন্টেন্ট দেখা যাবে। তাই দর্শকের স্বাধীনতা রয়েছে তা বেছে নেওয়ার।’’

বেঞ্চের তরফে বলা হয়েছে, ‘‘আদালতে সাধারণ মানুষ বিচারের জন্য আসেন। যাদের একমাত্র শেষ সম্বল আদালত, তারাই আমাদের দ্বারস্থ হন। যরা তথাকথিত ‘আলোকপ্রাপ্ত’, তারা যদি বিচার না পান, তা হলে সাধারণ মানুষের কথা ভাবুন তো। প্রতিবার আপনি এই ধরনের মামলা নিয়ে আদালতে আসছেন, তা বরদাস্ত করব না। এর পর এ সব ক্ষেত্রে জরিমানা ধার্য করা হবে।’’