NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

যুক্তরাজ্যে সম্মাননা পাচ্ছেন সিলেটের নাজমা


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৫ এএম

যুক্তরাজ্যে সম্মাননা পাচ্ছেন সিলেটের নাজমা

যুক্তরাজ্যে গুরুত্বপূর্ণ কাজের জন্য সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সিলেটের মেয়ে নাজমা রহমান। এ বছর যুক্তরাজ্যের লোকাল গভর্মেন্ট ইনফরমেশন ইউনিটের ‘রেজিলিয়েন্স এন্ড রিকভারি’ ক্যাটাগরিতে সেরা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তিনি। 

পেশায় পুষ্টিবিদ নাজমা ওয়েস্টহ্যামস্টেড এলাকার লেবার পার্টির প্রার্থী হিসেবে টানা দুইবারের নির্বাচিত কাউন্সিলর। পাশাপাশি তিনি ডেপুটি মেয়রেরও দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিনী। 

আগামী ২০ অক্টোবর লন্ডনে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এ সম্মাননা প্রদান করা হবে। ব্রিটেনে জাতীয়ভাবে পরিচালিত এই সম্মাননার আয়োজন করেন লোকাল গর্ভমেন্ট ইনফরমেশন ইউনিট। এটি একমাত্র জাতীয় পুরস্কার যা কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি দেয়।

 

নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনের লেবার পার্টির রাজনীতির সাথে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন ও ওয়েস্টহ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।