NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৮, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী চীনা উপহার ফেলে দিল মার্কিন প্রতিনিধিদল—কী বলছে ফ্যাক্ট চেক? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী চেলসিকে হারিয়ে এফএ কাপ শিরোপা ম্যান সিটির একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক
Logo
logo

জ্বালানিসংকটে প্রথমবার জার্মানিতে গ্যাস পাঠাল ফ্রান্স


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:২৪ পিএম

জ্বালানিসংকটে প্রথমবার জার্মানিতে গ্যাস পাঠাল ফ্রান্স

আর্ন্তজাতিক ডেস্ক: ইউক্রেনে রুশ হামলার জেরে জ্বালানিসংকট ক্রমে বেড়েই চলেছে। বিবিসি জানিয়েছে, সংকটের এই পরিস্থিতিতে ইউরোপীয় সংহতির অংশ হিসেবে প্রথমবার জার্মানিতে গ্যাস পাঠিয়েছে ফ্রান্স।  

বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুই দেশের জ্বালানি ঘাটতি হ্রাসের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠানো হয়েছে। ইউরোপের দেশগুলোতে রাশিয়া থেকে জ্বালানির সরবরাহ কমে যাওয়ার ফলে চুক্তিটি করেছে জার্মানি ও ফ্রান্স।

 

 

ফ্রান্সের পাঠানো এই গ্যাস জার্মানিতে প্রয়োজনীয় জ্বালানির দুই শতাংশেরও কম। তার পরেও জ্বালানি ঘাটতি মেটানোর জন্য বিভিন্ন উৎস খোঁজা জার্মানি এই জ্বালানির জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছে।

ফ্রান্সের গ্রিড অপারেটর জিআরটিগ্যাজ বলেছে, প্রাথমিকভাবে প্রতিদিন ৩১ গিগাওয়াট ঘণ্টা পাঠাবে। ফ্রান্সের সীমান্তবর্তী একটি গ্রাম থেকে পাইপলাইনে তা পাঠানো হবে।

গত মাসে জ্বালানি সংহতি চুক্তির আওতায় জার্মানি অঙ্গীকার করেছে, প্রয়োজনের সময় ফ্রান্সকে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করবে। বিপরীতে গ্যাস দিয়ে জার্মানিকে সহযোগিতা করবে ফ্রান্স।

গত বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, আমরা যদি এখন ঐক্যবদ্ধ না হই, আমাদের যদি ইউরোপীয় সংহতি না থাকে, তাহলে আমাদের গুরুতর সমস্যায় পড়তে হবে।

রুশ গ্যাস প্রবাহ কমিয়ে দেওয়ার ফরে তেমন সমস্যায় পড়েনি ফ্রান্স। কারণ, সে দেশে জ্বালানির বেশির ভাগ আসে নরওয়ে থেকে।

সূত্র : বিবিসি।