NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

৪৮ ঘণ্টা পর জানা যাবে সৌম্যর বিশ্বকাপ ভাগ্য


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০২:১৮ এএম

>
৪৮ ঘণ্টা পর জানা যাবে সৌম্যর বিশ্বকাপ ভাগ্য

গেল দুদিন ধরেই গুঞ্জন চলছে, বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে আসতে যাচ্ছে নতুন পরিবর্তন। তবে সে বিষয়টিকে এবার পরিস্কার করে দিলেন টাইগারদের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। সাবেক ক্রিকেটার জানিয়েছেন, আলোচনা চলছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে কিছু একটা জানিয়ে দিতে পারবেন তিনি।

গতকাল ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৪ রান এবং ১ উইকেট পেলেও আগের ম্যাচে কিউইদের বিপক্ষে ২৩ রান করেছিলেন ওপেনার সৌম্য সরকার। তবে ব্যাটিং ইনটেন্ট ঠিক রেখে ব্যাট করা সৌম্যকে দুই ম্যাচ দিয়েই বিচার করতে চান না নান্নু।  শুক্রবার (১৪ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এসব কথা বলেন তিনি।

এ প্রসঙ্গে নান্নু বলেন, 'ওর ব্যাটিং ঠিক আছে। ‍দুই ম্যাচে একজন খেলোয়াড়কে বিচার করাটা ঠিক না। যেকোন খেলোয়াড়কেই দেখার জন্য একটু সময় দরকার। যেহেতু আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, এখানে ওইরকম করে দেখা যায় না। আমাদের ভালো খেলাটা খেলতে হবে, এটা দেখতে হবে এখন। সবার এপ্রোচটা যেন পজিটিভ হয় সেই জিনিসটাই এখন দেখা হচ্ছে।'

নান্নু আরও যোগ করেন, 'এখানে আলোচনা হচ্ছে। আমরা আপনাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হয়তো কিছু একটা জানিয়ে দিতে পারবো। আশা করছি দলের জন্য যেটা ভালো হবে সেটাই করা হবে।'

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত ও সাব্বির রহমান।

স্ট্যান্ডবাই : শেখ মেহেদী হাসান, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন এবং সৌম্য সরকার।