NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

নারীর ক্ষমতায়নে দরকার সম্মিলিত চেষ্টা: মুক্তিযুদ্ধমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:২১ এএম

নারীর ক্ষমতায়নে দরকার সম্মিলিত চেষ্টা: মুক্তিযুদ্ধমন্ত্রী

ঢাকা: মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বর্তমানে নারীরা অনেক এগিয়ে এসেছে। শিক্ষা, সেনাবাহিনী সবক্ষেত্রে নারীদের অবদান রয়েছে। যা কারো দোয়ায় হয়নি, হয়েছে তাদের যোগ্যতায়। নারীদের ক্ষমতায়নের জন্য দরকার সম্মিলিত চেষ্টা।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের উই সামিট-২০২২ উদ্বোধনের সময় একথা বলেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, এক সময় ধর্মান্ধরা ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীদের পিছিয়ে রেখেছিল। শেখ হাসিনা সরকারের কারণে সেটা অনেকটা কাটিয়ে উঠছে।

উল্লেখ্য, নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ২০১৭ সাল থেকে কাজ করে যাচ্ছে উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরামটি। বর্তমানে যার সদস্য সংখ্যা প্রায় ১৩ লাখের বেশি। যার মধ্যে ৫ লাখ সদস্য কাজ করেন দেশীয় পণ্য নিয়ে।