NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

মেয়েদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে: স্পিকার


খবর   প্রকাশিত:  ০৩ ফেব্রুয়ারী, ২০২৫, ০১:৪৯ এএম

মেয়েদের উচ্চশিক্ষায় উদ্বুদ্ধ করতে হবে: স্পিকার

ঢাকা: স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, কিশোরী স্বাস্থ্য সুরক্ষা, বাল্যবিয়ে রোধ ও মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে। এক্ষেত্রে অভিভাবক, শিক্ষকসহ সমাজের সবাইকে ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার এসপিসিপিডি প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের তাড়াশে জাতীয় সংসদ সচিবালয়, ইউএনএফপিএ ও তাড়াশ উপজেলা প্রশাসন আয়োজিত ‘কিশোরী স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধ’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা বাল্যবিয়ে প্রতিরোধ, মাতৃস্বাস্থ্য উন্নয়ন ইত্যাদি বিষয়ে আজ গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। বাস্তব অভিজ্ঞতার নিরিখে কী ধরনের সহযোগিতা প্রয়োজন তা উপস্থাপন করেছে। যা এসপিসিপিডি প্রকল্পের ভবিষ্যৎ পন্থা নির্ধারণে সহায়ক হবে।

তিনি আরো বলেন, বাল্যবিয়ের সঙ্গে মেয়েদের স্বাস্থ্য ঝুঁকি সরাসরি সম্পৃক্ত। বাল্যবিয়ে প্রতিরোধ ও মেয়েদের শিক্ষার সুযোগ বিস্তৃত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ব্যাপক কার্যক্রম পরিচালনা করছেন। মেয়েরা উপবৃত্তি পাচ্ছে, যা তাদের শিক্ষাক্ষেত্রে উৎসাহিত করছে। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। মায়েদের কাছে মেয়েদের উপবৃত্তির টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে যাচ্ছে।

এমপি ডা. মো. আব্দুল আজিজের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি। এছাড়া এমপি ডা. আ ফ ম রুহুল হক, ডা. হাবিবে মিল্লাত, সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম ও প্রকল্প পরিচালক এম এ কামাল বিল্লাহ বক্তব্য রাখেন।

কর্মশালায় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।