NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
বাংলাদেশে আল-কায়েদার সেল গঠনের চেষ্টা, সতর্ক করল জাতিসংঘ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া
Logo
logo

করোনায় এক দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত কমল


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:২২ এএম

করোনায় এক দিনে ৪ জনের মৃত্যু, শনাক্ত কমল

ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ জন মারা গেছে। আগের দিন এই রোগে ১ জন মারা যায়। করোনায় এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৯৩ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

 

২৪ ঘণ্টায় ৪ হাজার ৮৪০ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৩৪৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ৯৮৭ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৪৪৫ জন।

 

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ শুক্রবার জানানো হয়, করোনা সংক্রমণ কমেছে ১ দশমিক ৭৭ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ৮ দশমিক ৯২ শতাংশ। আজ কমে হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪৯ লাখ ৩৭ হাজার ২৯২ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩১ হাজার ৭৯৭ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬০ শতাংশ। এ সময় সুস্থ হয়েছেন ৬৮৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৩ হাজার ৭২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ১১ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ০৯ শতাংশ।

এদিকে, ঢাকা জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৭৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২১১ জন। শনাক্তের হার ৬ দশমিক ৪৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৮ দশমিক ৩০ শতাংশ।