NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

মিরপুরে পুলিশ বক্সে হামলা : চলছে মামলার প্রস্তুতি, আটক নেই


খবর   প্রকাশিত:  ১৯ ডিসেম্বর, ২০২৪, ০৮:০৪ এএম

>
মিরপুরে পুলিশ বক্সে হামলা : চলছে মামলার প্রস্তুতি, আটক নেই

রাজধানীর মিরপুর এলাকায় অবৈধভাবে চলা ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে পুলিশের অভিযানে ক্ষুব্ধ হয়ে চালকরা অন্তত পাঁচটি ট্রাফিক পুলিশের বক্সে হামলা করেছে। এ ঘটনায় মিজানুর রহমান নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।

সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী, মিরপুর ও পল্লবী এলাকার পরিস্থিতি এখন শান্ত থাকলেও সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। এছাড়া পুলিশের কাজে বাধা দেওয়া ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে হামলাকারী এবং হামলার উসকানিদাতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি।

শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য জানান মিরপুর ট্রাফিক বিভাগের পল্লবী জোনের সহকারী কমিশনার ইলিয়াস হোসেন।

 

তিনি বলেন, এসব ব্যাটারিচালিত রিকশার মালিক মিরপুর ও পল্লবী এলাকার স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি। তারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে চালক এনে মিরপুর ও পল্লবী এলাকায় অবৈধভাবে রিকশার ব্যবসা করত। আজ যখন আমরা আদালতের নির্দেশ মোতাবেক এসব অবৈধ রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিলাম তখন মালিকপক্ষের ইন্ধনে চালকরা একত্রিত হয়। সর্বশেষ মালিকপক্ষের উসকানিতে চালকরা ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে ট্রাফিক পুলিশের বক্সে হামলা করে।

dhakapost

এখন পরিস্থিতি শান্ত থাকলেও পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে বলে তিনি জানান।

ইলিয়াস হোসেন বলেন, সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে হামলাকারী ও তাদের ইন্ধনদাতাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা হতে পারে।

এ বিষয়ে পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) আহাদ আলী ঢাকা পোস্টকে বলেন, হামলাকারীদের কাউকে এখন পর্যন্ত আটক করা যায়নি। তবে এ বিষয়ে আমাদের থানায় মামলার দায়ের হওয়ার কাজ প্রায় শেষ পর্যায়ে। সরকারি কাজে বাধা ও সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগের ভিত্তিতে মামলা করা হচ্ছে। পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করছে। এছাড়া হামলাকারী ও তাদের ইন্ধনদাতাদের আটক করতে আমরা কাজ করছি।