NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

বীরের ছবি দেখিয়ে সবাইকে ‘সতর্ক’ করলেন বুবলী!


খবর   প্রকাশিত:  ০৫ নভেম্বর, ২০২৪, ০৫:২৭ এএম

>
বীরের ছবি দেখিয়ে সবাইকে ‘সতর্ক’ করলেন বুবলী!

পুত্র শেহজাদ খান বীরের ছবি দেখিয়ে সবাইকে সতর্ক করলেন চিত্রনায়িকা শবনম বুবলী। কিন্তু কেন? কাকেই বা উদ্দেশ্য করে এই সতর্কবার্তা? না, খুব বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। পুরোটাই ছেলের প্রতি মায়ের ভালোবাসা, আদরমাখা আবেগ।

ছেলেকে প্রকাশ্যে আনার সঙ্গে সঙ্গেই খোলেন বীরের নামে নতুন ফেসবুক পেজ। সেখানে নিয়মিত আপডেট দিয়ে ভক্ত-অনুসারীদের আকাঙ্ক্ষা মেটাচ্ছেন। পাশাপাশি নিজের পেজ থেকেও শেয়ার দিচ্ছেন ছোট্ট বীরের ছবি।

বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকালে ছেলের কয়েকটি নতুন ছবি প্রকাশ করেছেন মা বুবলী। মাথায় ক্যাপ, চোখে সানগ্লাস, গলায় চেইন, হাতে ব্রেসলেট— সব মিলিয়ে ইয়ো ইয়ো বেশে বীর! ক্যাপশনেও এনেছেন নতুনত্ব। লেখেন, ‘সবাই সাবধান! শহরে নতুন বাপজান।’

মুহূর্তেই বীরের ছবিগুলোতে লাইক কমেন্টে ভরিয়ে দেন নেটিজেনরা। তাদের কেউ কেউ ‘ছোট খান’, ‘ওহ্! রোমিও’ বলেও সম্বোধন করেন শাকিব-বুবলীর খুদে বীরকে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর বুবলী নেটমাধ্যমে নিজের ‘বেবি বাম্প’র ছবি প্রকাশ করেন। জল বেশিদূর না গড়াতেই প্রকাশ্যে আসে শেহজাদ খান বীর। বাবা শাকিব ও মা বুবলী দুজনই জানান দেন তাদের নতুন সম্পর্ক ও সন্তানের কথা।