NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, জুন ২৯, ২০২৬ | ১৫ আষাঢ় ১৪৩৩
ব্রেকিং নিউজ
২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী অন্তর্বর্তী সরকারের দুর্নীতি তদন্তের দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ছাত্র বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা সার্বিয়ার প্রেসিডেন্টের ‘ধর্মীয় অবমাননা’র অভিযোগ, ১৫ দিন সম্প্রচার বন্ধ জিও নিউজের মরক্কোর বিস্ময়বালককে নিয়ে ইউরোপ জায়ান্টদের কাড়াকাড়ি ডেটিং অ্যাপে সঙ্গী খুঁজছেন রাকুল প্রীতের স্বামী? মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: সংসদে প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী ‘সিয়াকেও লোহাগড় দুর্গ থেকে ফেলে দেওয়া হোক’ ভূমিকম্পে বিপর্যস্ত ভেনিজুয়েলা, মৃত্যু ১৪০০ ছাড়াল
Logo
logo

যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা


খবর   প্রকাশিত:  ২৬ ডিসেম্বর, ২০২৪, ০৬:৩৯ এএম

>
যুক্তরাষ্ট্রে পুলিশ কর্মকর্তাসহ ৫ জনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে একজন অফ-ডিউটি ​​পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এই ঘটনা ঘটে।

এই ঘটনার পর অভিযুক্ত ব্যক্তির খোঁজে নিরাপত্তা সংস্থাগুলো ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে এবং এতে করে শহরের একটি অংশ কার্যত বন্ধ করে দেওয়া হয়। পরে অবশ্য একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে কর্তৃপক্ষ। কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগের মেয়র মেরি-অ্যান বাল্ডউইন এক সংবাদ সম্মেলনে বলেন, এই ঘটনায় অন্য একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত দুইজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গোলাগুলির এই ঘটনার বিস্তারিত বিবরণ অবশ্য মেরি-অ্যান দেননি। তবে তিনি বলেছেন, ‘আমাদের আরও কিছু কাজ করতে হবে। আমাদের অবশ্যই আমেরিকায় এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতাকে মোকাবিলা করতে হবে।’

রয়টার্স বলছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা এর কাছাকাছি গোলাগুলির এই ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’। তবে তাকে এখনও হেফাজতে নেওয়া হয়নি বলে জানিয়েছেন বাল্ডউইন।

অবশ্য রেলিগ পুলিশ পরে টুইটারে দেওয়া এক বার্তায় জানায়, ‘সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়েছে।’

ডব্লিউটিভিডি টেলিভিশন জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিকে লম্বা বন্দুকধারী একজন শেতাঙ্গ কিশোর বলে মনে করা হচ্ছে।