NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

পর্তুগালে বাণিজ্যিক ভাবে মুক্তি পাচ্ছে "হাওয়া"


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ০৭:৫৭ এএম

পর্তুগালে বাণিজ্যিক ভাবে মুক্তি পাচ্ছে "হাওয়া"

সাম্প্রতিক সময়ের আলোচিত বাংলা সিনেমা "হাওয়া" ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে পর্তুগালের রাজধানী লিসবনে। লিসবনের বাংলাদেশি অধ্যুষিত এলাকার কাছে বাইশা সিয়াদোর সিনেমা ইডিয়েলে ১৫ অক্টোবর শনিবার সকাল ১১ টায় উদ্বোধনী শো এর মাধ্যমে পর্তুগালের বাংলাদেশি দর্শকদের জন্য তা উন্মুক্ত হবে।

পর্তুগালে প্রথম বাবের মত দেশী কোন সিনেমা বাণিজ্যিক ভাবে মুক্তি ও প্রদর্শনের উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে এটির ঘোষণার পর পর বাংলাদেশ কমিউনিটির মানুষের মধ্যে উচ্ছ্বাস ও আবেগ দেখা গিয়েছে।  

পর্তুগালে "হাওয়া" এর উদ্যোক্তারা বলেন, পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি বসবাস প্রায় ৩৫ বছর ধরে এবং এখানে বর্তমানে প্রায় ২৫ হাজার বাংলাদেশির বসবাস করছেন। দেশীয় মূল ধারার অনেক সিনেমা সময়ে সময়ে দেশে বিদেশে প্রশংসা কুড়িয়েছে কিন্তু পর্তুগালে বাংলাদেশ কমিউনিটির মানুষ তা দেখার সুযোগ পায়নি। তাই আমাদের এই উদ্যোগ।

উদ্যোক্তারা জানান, ১৫ অক্টোবর ছাড়াও ২২ ও ২৩ অক্টোবর যথাক্রমে শনিবার ও রবিবার সকাল ১১ টায় সিনেমাটির আরো একটি করে শো অনুষ্ঠিত হবে। এছাড়াও অগ্রিম টিকেট বেনফোরমোসো রোডে মাতৃ ভাণ্ডার ও বিডি সুপার মার্কেটে সিনেমার টিকিট পাওয়া যাবে।