NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা


খবর   প্রকাশিত:  ২০ এপ্রিল, ২০২৫, ০৭:৪৪ এএম

রোমাঞ্চ ছড়িয়ে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করতে শেষ বলে পাকিস্তানের দরকার ছিল ৩ রান, দুই রান নিলে ম্যাচ গড়াবে সুপার ওভারে। স্ট্রাইক প্রান্তে ছিলেন ব্যাটার নিডা দার। শ্রীলঙ্কান বোলার আছিনি কুলাসুরিয়ার করা বলে মাত্র এক রানের বেশি নিতে পারেননি অভিজ্ঞ ব্যাটার দার। দুই রান নিতে গিয়ে হন রান আউট।

 

রোমাঞ্চকর ম্যাচে ১ রানে জিতে ফাইনাল নিশ্চিত করে শ্রীলঙ্কা।

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রানের পুঁজি পায় লঙ্কান মেয়েরা। সর্বোচ্চ ৩৫ রান করেন মাদাভি। ১২৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২১ রান তুলতে সক্ষম হয় পাকিস্তান। শুরুটা ভালো করেছিল পাকিস্তান। ৩১ রানের উদ্বোধনী জুটি এনে দিয়েছিলেন মুনিবা আলী ও সিধরা আমিন।  

দুজনই সাজঘরে ফিরে গেলে দলের হয়ে হাল ধরেন অধিনায়ক বিসমাহ মারুফ। সুগান্ধিকা কুমারীর বলে আউট হওয়ার আগে ৪১ বলে ৪২ রান করেন তিনি। এর পরই শুরু হয় রোমাঞ্চ। শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ৯ রান। কিন্তু ৭ রানের বেশি করতে পারেনি তারা। এতে হেরে যায় ১ রানে।

এর আগে প্রথম সেমিফাইনালে থাইল্যান্ডকে ৭৪ রানে হারিয়েছে ভারত। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রানের সংগ্রহ পায় তারা। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ৭৪ রানে থামে থাইল্যান্ডের ইনিংস। আগামী ১৫ অক্টোবর ফাইনালে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কা।