NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬ | ১৬ আশ্বিন ১৪৩৩
ব্রেকিং নিউজ
সুপার ইন্টেলিজেন্স নিয়ে হোয়াইট হাউসের নতুন সমঝোতা, ৪ স্তরের নিরাপত্তা কাঠামো বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক করতে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের শিক্ষা, এআই ও ডিজিটাল দক্ষতায় গুগলের সঙ্গে অংশীদারি চায় বাংলাদেশ যুক্তরাষ্ট্রে নাটকীয়ভাবে বেড়েছে দক্ষিণ এশীয়দের বিরুদ্ধে বিদ্বেষ প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে মরক্কো ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে হারিয়ে নেশনস লিগে উড়ছে স্পেন মাদক মামলার চার্জ শুনানি : পায়ে ব্যথায় আদালতে আসেননি নায়িকা পরীমনি ভ্যাটের রিটার্ন জমার নিয়মে আসছে পরিবর্তন, মন্ত্রিসভায় অনুমোদন ইউক্রেনের একাধিক শহরে রুশ ড্রোন হামলা, নিহত ১০ ব্রিটিশ বিমান ঘাঁটির ঘটনায় তেহরানকে যুক্ত করাকে ‘মনগড়া’ বলল ইরানি দূতাবাস
Logo
logo

চ্যাম্পিয়নস লিগে থাকার যোগ্য নয় বার্সা : জাভি


খবর   প্রকাশিত:  ২২ নভেম্বর, ২০২৪, ০৫:৩৬ এএম

চ্যাম্পিয়নস লিগে থাকার যোগ্য নয় বার্সা : জাভি

স্পোর্টস ডেস্ক: চ্যাম্পিয়নস লিগের ম্যাচে গতরাতে ইন্টার মিলানের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে স্বাগতিক বার্সেলোনা। ঘরের মাঠে এই ড্রয়ের ফলে গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কায় রয়েছে কাতালানরা। কারণ ‘সি’ গ্রুপে ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে অবস্থান বার্সার। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ, ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার।

 

এই পরিস্থিতিতে হতাশ বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

 

ম্যাচ শেষে জাভি বলেন, ‘প্রথমার্ধে আমরা দারুণ খেলেছি। কিন্তু দ্বিতীয়ার্ধে আমরা অনেকগুলো সুযোগ মিস করেছি। চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে থাকার (পরের রাউন্ডে খেলার) যোগ্য নই আমরা। পরিস্থিতি খুবই খারাপ। আমরা ঘরের মাঠে ইন্টার মিলানকে হারাতে পারিনি। আমাদের সামনে সামান্য সুযোগ আছে। তবে আমরা এই টুর্নামেন্টে থাকার যোগ্য নই। ’

ম্যাচে জিততে না পারার জন্য রক্ষণভাগকে দায়ী করেছেন বার্সা কোচ, ‘ফুটবলে ভুল হবেই। তবে ভুল যত কম করা যায় ততই মঙ্গল। আমরা রক্ষণে ভালো করেনি। রক্ষণভাগের ভুলের জন্যই আমরা ম্যাচটি জিততে পারিনি। ’