NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

নির্বাচন কেন বন্ধ করা হলো বুঝতে পারলাম না : সেতুমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩০ এএম

নির্বাচন কেন বন্ধ করা হলো বুঝতে পারলাম না : সেতুমন্ত্রী

ঢাকা: সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন (ইসি) যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  

আজ বৃহস্পতিবার ঢাকা নগর পরিবহন ২২ ও ২৬ নং বাস রুট যাত্রাপথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। দুপুরে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় নগর পরিবহনের নতুন রুট উদ্বোধন করা হয়।

গাইবান্ধা উপনির্বাচনে কি কারণে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে তা স্পষ্ট নয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রিজাইডিং অফিসারদের ভাষ্যমতে নির্বাচনী কর্মকর্তাসহ সহকারী রিটার্নিং অফিসারের নির্দেশে ভোট গ্রহণ বন্ধ করা হয়েছে।

 

 

তিনি আরো বলেন, উপনির্বাচনে ৫১টি কেন্দ্র ছাড়া সব কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বলেছেন, তাদের কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু হয়েছে। অতীতে নির্বাচন বন্ধের ঘটনা আছে বলে মনে হয় না। পুরো নির্বাচন কেন বন্ধ করা হলো তা বোধগম্য না।

তারেক রহমানের মামলা প্রত্যাহার করে দেশে ফিরিয়ে আনা বিএনপির মামার বাড়ির আবদার উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে নেতা রাজনীতি না করার স্বার্থে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে, আগে তার মুচলেকা প্রত্যাহার করুন তারপর দেখা যাব।

বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমাবেশ করলে ১০ লাখের বেশি লোক হবে যা বিএনপি ঘোষণা দিয়েও ১ লাখের মতো লোক জমায়েত হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সংসদ সদস্য সাদেক খান এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরি।

ওবায়দুল কাদের বলেন, রাজধানীতে যত্রতত্র গাড়ি পার্কিং, রিকশা-সিএনজির জট ও বাসের নৈরাজ্য চলে আসছে দীর্ঘদিন ধরে। পথচারী-যাত্রীদের অভিযোগ, ইচ্ছা করেই মাঝ রাস্তায় বাস থামিয়ে যাত্রী ওঠানো-নামানো হতো। এ ছাড়া মূল সড়কে রিকশার কারণে যানজট লেগে থাকে। দুর্ঘটনাও ঘটে কোনো নিয়ম না মানায়। নগরবাসীর কথা চিন্তা করে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে।

রাজধানীর বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন রুট দুটি হলো ২২ ও ২৬ নম্বর। ঢাকা নগর পরিবহনের ২২ নম্বর রুট পরিচালিত হবে ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে; ঘাটারচর-কদমতলী মিলিয়ে হবে ২৬ নম্বর রুট।