NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ঢাকা প্রথম, দ্বিতীয় কক্সবাজার!


খবর   প্রকাশিত:  ১৯ জানুয়ারী, ২০২৫, ০৭:৫৬ এএম

ডেঙ্গু আক্রান্তের সংখ্যায় ঢাকা প্রথম, দ্বিতীয় কক্সবাজার!

ঢাকা: ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কক্সবাজারে সবচেয়ে বেশি। ঢাকার বাইরে জেলার মধ্যে মৃত্যুর সংখ্যাও কক্সবাজারে বেশি। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ড. আহমেদুল কবির এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ক্রমেই ডেঙ্গু রোগী বাড়ছে।

 

করোনা প্রতিরোধের সময় আমরা অচেনা শত্রুর সঙ্গে লড়াই করেছি। কিন্তু ডেঙ্গু আমাদের চেনা শত্রু। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। ’

 

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ড. আহমেদুল কবির।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু সংক্রান্ত প্রেজেন্টেশনে বলা হয়, ১২ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৫১৭ জন। ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় চলতি বছরের ১২ অক্টোবর পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৭৬২ জন। ঢাকার বাইরে ৫ হাজার ৭৭৫ জন। ঢাকার পর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কক্সবাজারে সবচেয়ে বেশি, ১ হাজার ৩৬৮ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬৪৭ জন। এর মধ্যে ঢাকায় ৪১৫ জন। ২০২২ সালের ১২ অক্টোবর পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৫ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, ‘ডেঙ্গুবিরোধী সচেতনতামূলক কর্মসূচির পাশাপাশি প্রশিক্ষণ চলছে। চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। নগরায়নের কারণে সারা বিশ্বেই ডেঙ্গু আছে। এটি একেবারেই বিদায় নেবে না। তবে প্রতিরোধ সম্ভব। ’ 

তিনি আরো জানান, ‘ডেঙ্গু প্রতিরোধে সরকারি হাসপাতালগুলোর সাথে বৈঠক হয়েছে। রোগী ব্যবস্থাপনার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে যাতে দক্ষ জনবল প্রস্তুত রাখা সম্ভব হয়। বেসরকারি হাসপাতালগুলোকে নিয়ে বৈঠক করা হবে। তারা যাতে নির্দেশনা মেনে রোগী ভর্তি করে এবং রোগীদের যাতে হয়রানি না করা হয়। ’