NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

পরিবহনে শৃঙ্খলা ফেরাতে অনেক দিন ধরে ফাইট করছি : ওবায়দুল কাদের


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩১ এএম

পরিবহনে শৃঙ্খলা ফেরাতে অনেক দিন ধরে ফাইট করছি : ওবায়দুল কাদের

ঢাকা: নগরবাসীর কথা চিন্তা করে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনতে আমি অনেক দিন ধরে ফাইট করছি। কোনো কিছুই সুফল দেবে না যদি রাস্তায় বিশৃঙ্খলা থাকে, জনজীবনে শৃঙ্খলা না থাকে। ঢাকা এখনো পৃথিবীর অন্যতম বসবাস অযোগ্য শহর।’

 

আজ বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে মোহাম্মদপুর এলাকায় নগর পরিবহনের নতুন রুট উদ্বোধন করে তিনি এ কথা বলেন।

বাস রুট রেশনালাইজেশনের আওতায় নতুন রুট দুটি হলো ২২ ও ২৬ নম্বর। ঢাকা নগর পরিবহনের ২২ নম্বর রুট পরিচালিত হবে ঘাটারচর-ডেমরা স্টাফ কোয়ার্টার হয়ে; ঘাটারচর-কদমতলী মিলিয়ে হবে ২৬ নম্বর রুট।

ওবায়দুল কাদের বলেন, ‘আগে বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ১৪০ শহরের মাঝে ১৩৯তম ছিল ঢাকা। এখন উন্নতি হয়ে ঢাকা ১৩৩তম অবস্থানে এসেছে। দুই মেয়র যেভাবে কাজ করে যাচ্ছেন, ঢাকা হবে গ্রিন ও ক্লিন সিটি। আমরা বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে নতুন আশা দেখছি। ’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাস রুট রেশনালাইজেশন কমিটির প্রধান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। অনুষ্ঠানে বক্তব্য দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভিন।