NYC Sightseeing Pass
ঢাকা, সোমবার, মে ১৮, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী চীনা উপহার ফেলে দিল মার্কিন প্রতিনিধিদল—কী বলছে ফ্যাক্ট চেক? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী চেলসিকে হারিয়ে এফএ কাপ শিরোপা ম্যান সিটির একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক
Logo
logo

জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশের জয়ে ইইউ-চীনের অ‌ভিনন্দন


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩২ এএম

>
জাতিসংঘ মানবাধিকার পরিষদে বাংলাদেশের জয়ে ইইউ-চীনের অ‌ভিনন্দন

সর্বোচ্চ ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হ‌ওয়ায় বাংলাদেশকে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে‌ছে ইউ‌রোপীয় ইউ‌নিয়ন (ইইউ) ও চীন।

বুধবার (১২ অ‌ক্টোবর) ঢাকায় নিযুক্ত ইইউ`র রাষ্ট্রদূত চার্লস হোয়াইলি ও চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান পৃথক বার্তায় অ‌ভিনন্দন জানান।

ইইউর রাষ্ট্রদূত টুইট বার্তায় অ‌ভিনন্দন জা‌নি‌য়ে লি‌খে‌ছেন, মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হ‌ওয়ায় বাংলাদেশকে অ‌ভিনন্দন। মানবাধিকারকে এগিয়ে নেওয়ার জন্য এ‌টি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।

অন্যদিকে চীনা ডেপুটি চিফ অব মিশন তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে অ‌ভিনন্দন জা‌নি‌য়ে লি‌খে‌ছেন, চীন জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে মানবাধিকারের প্রচার ও সুরক্ষার জন্য বাংলাদেশের অব্যাহত প্রচেষ্টা এবং অবদান দেখ‌তে উন্মুখ।

বাংলাদেশ এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে সর্বোচ্চ ১৬০ ভোট পেয়ে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের সদস্য নির্বাচিত হয়ে‌ছে। এশিয়া প্যাসিফিক গ্রুপ থেকে নির্বাচিত অন্যান্য সদস্যরা হলো, মালদ্বীপ, ভিয়েতনাম এবং কিরগিজস্তান।

২০০৯ সাল থেকে ৪৭ সদস্যের এই কাউন্সিলে বাংলাদেশ ৫ম বারের মতো নির্বাচিত হলো।