NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

সবাই আমার শরীর দেখল, অভিনয় দেখল না: স্কারলেট


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৪ এএম

সবাই আমার শরীর দেখল, অভিনয় দেখল না: স্কারলেট

বিনোদন ডেস্ক: অভিনয়ের ঝলক দেখাতে হলিউডে পা রেখেছিলেন স্কারলেট ইয়োহানসন। পেয়েছেন খ্যাতি। তার অভিনয় প্রশংসিত হলেও সৌন্দর্যের কারণে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। আর এ কারণে ক্যারিয়ারের ২৮ বছর পর এসে অভিনেত্রী আক্ষেপ নিয়ে জানালেন, হলিউড তার রূপে মজেছে। কিন্তু গুণ বিচার করল না।

স্কারলেট দুইবার অস্কার মনোনয়ন পেয়েছেন। তার অভিনয় সমালোচকদের প্রশংসা আদায় করে নিয়েছে। তারপরও তার দুঃখ, তিনি যেমন ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন তেমন ছবিতে অভিনয়ের সুযোগ পাননি। কারণ হলিউড প্রথম থেকেই তাকে যৌনতার প্রতিমূর্তি হিসাবে দেখে এসেছে। তার কাছে মূলত তেমন চরিত্রেই অভিনয়ের প্রস্তাব এসেছে, যেখানে রূপের ব্যবহার করা হবে।

স্কারলেট জানিয়েছেন, ক্যারিয়ারের শুরু থেকেই তাকে একটি আবেদনময় শরীর হিসেবে দেখা হয়েছে। অভিনেত্রী হিসেবে নয়। কিশোরী বয়স থেকেই অভিনয় করছেন স্কারলেট। কিন্তু হলিউডের দৃষ্টিভঙ্গিতে নিজেকে বরাবর বয়সের থেকে অনেক বড় মনে হয়েছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটো জানিয়েছেন ‘অ্যাভেঞ্জার এন্ড গেম’-এর ব্ল্যাক উইডো অভিনেত্রী স্কারলেট।

স্কারলেট জানিয়েছেন, আগে হলিউডের বহু অভিনেত্রীকেই হলিউডের এই ‘শরীর সর্বস্ব’ দৃষ্টিভঙ্গির শিকার হতে হয়েছে। তাদের মধ্যে মেরিলিন মনরোর মতো অভিনেত্রীও আছেন। তিনি তাদের কথা শুনেছেন, তাই বরাবর সাবধানী থেকেছেন এবং এখনও আছেন। তবে সেসব মাথায় রেখেও কাজ নিয়ে তার আক্ষেপ যাওয়ার নয়।