NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

হাসপাতালে ভর্তি রবি চৌধুরী, চাইলেন দোয়া


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৫ এএম

>
হাসপাতালে ভর্তি রবি চৌধুরী, চাইলেন দোয়া

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। 

বুধবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করেন রবি। সেখানে তাকে হাসপাতালের পোশাকে বেডে বসে থাকতে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জন্য দোয়া করবেন।’

ঠিক কী কারণে হাসপাতালে ভর্তি হলেন এই সংগীতকার তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, নব্বই দশকের জনপ্রিয় গায়ক রবি চৌধুরী। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা-সুরও করে থাকেন তিনি। ক্যাসেট, সিডি, রেডিও, টেলিভিশন, সিনেমা, নাটক প্রভৃতি মাধ্যমে তার জনপ্রিয় গানের সংখ্যা অনেক। অন্যদের জন্যও বানিয়েছেন প্রচুর গান।