NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে : শিক্ষামন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৭ এএম

ইবতেদায়ি মাদরাসাগুলো জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করছে : শিক্ষামন্ত্রী

ঢাকা: ইবতেদায়ি মাদরাসাগুলো ধর্মীয় শিক্ষা প্রদানের পাশাপাশি জাতীয় শিক্ষাক্রম অনুসরণ করে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার উন্নয়নে সরকার কাজ করছে।

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক প্রতিনিধিবৃন্দের সঙ্গে এক আলোচনা সভায় শিক্ষামন্ত্রী একথা বলেন।

আলোচনা সভায় উপস্থিত শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা দেশে মৌলিক শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে। এ ছাড়া প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুযোগ সৃষ্টিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার অবদান রয়েছে।

 

 

এ সময় শিক্ষক প্রতিনিধিবৃন্দ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সংশ্লিষ্ট বিভিন্ন দাবী উপস্থাপন করেন।