NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

বিএনপির এমপিরা পদত্যাগ করলে উপনির্বাচন হবে : তথ্যমন্ত্রী


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৩৮ এএম

বিএনপির এমপিরা পদত্যাগ করলে উপনির্বাচন হবে : তথ্যমন্ত্রী

ঢাকা: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি থেকে নতুন একটা আওয়াজ দেওয়া হচ্ছে, তারা যদি আন্দোলনের চূড়ান্ত রূপরেখা দেয় সে ক্ষেত্রে সংসদে তাদের যে দলীয় এমপিরা আছেন তারা পদত্যাগ করবেন। তাদের সংসদ সদস্যরা পদত্যাগ করলে তাদের আসনে উপনির্বাচন হবে।

আজ বুধবার (১২ অক্টোবর) সচিবালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা যদি পদত্যাগ করেন তাতে অসুবিধা তো নেই।

 

মোটে পাঁচজন সংসদ সদস্য আছে তাদের। যদি তারা পদত্যাগ করেন, সেখানে উপনির্বাচন হবে।

 

বিভাগীয় সম্মেলনের মাধ্যমে গণ-অভ্যুত্থানে সরকারের পতন হবে―মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে মন্ত্রী বলেন, ফখরুল সাহেব তো এ রকম কথা গত সাড়ে ১৩ বছর ধরে বলে আসছেন। নানা ধরনের সভা তারা করেছেনও। এর আগেও তারা বিভাগীয় সমাবেশ করেছে, জেলা সমাবেশ করেছে। সেই সমস্ত সমাবেশে আবার নিজেরা নিজেরা মারামারি করেছে, নিজেরা নিজেদের সমাবেশ পণ্ড করেছে। এ ধরনের ঘটনাও ঘটেছে।

‘বিএনপির আমলে আমার গ্রামের বাড়িতেই বিদ্যুৎ ছিল না’ উল্লেখ করে এ সময় তিনি বলেন, ‘যে ৪০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় ছিল, সেখানেও সব সময় থাকত না। বিদ্যুৎ মাঝেমধ্যে আসত। তারা যখন বিদ্যুৎ নিয়ে কথা বলে, তখন নিজেদের শুধু হাসি পায় না, আমার মনে হয় হনুমানও হাসে তাদের এই কথায়। ’

বিশ্বের অনেক উন্নত দেশেও ব্ল্যাকআউট হয় দাবি করে তিনি বলেন, এ রকম ব্ল্যাকআউট কিন্তু আমেরিকায়ও হয়। নিউ ইয়র্ক শহরে মাঝেমধ্যে বেশ কয়েকবার সেখানে ব্ল্যাকআউট হয়ে অন্ধকারে নিমজ্জিত হয়েছিল। অনেক উন্নত দেশেও এ রকম হয়েছে বলেও জানান তিনি।