NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬ | ২৮ কার্তিক ১৪৩৩
ব্রেকিং নিউজ
ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের পরকীয়ার তদন্ত করছে এফবিআই : ট্রাম্প রাশিয়ার পক্ষে গুপ্তচরবৃত্তির অভিযোগে যুক্তরাজ্যে মার্কিন সেনা গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে পথচারীদের ওপর উঠে গেল গাড়ি, নিহত ৩ ঘোড়ারেসের মাঠে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন উদীয়মান জকি ইজি নিল বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি : প্রধানমন্ত্রী ইসরায়েল-পাকিস্তানসহ চার দেশকে মার্কিন সহায়তা দেওয়া নিয়ে প্রশ্ন আল-সায়েদের সংবাদ উপস্থাপক রাবিয়া আহসানকে গুলি করে হত্যা, স্বামী আটক ইউক্রেন যুদ্ধ বন্ধে ‘জোরালো আগ্রহ’ দেখছে যুক্তরাষ্ট্র : ট্রাম্প গোল্ডেন বয় পুরস্কার জিতলেন পাউ কুবারসি
Logo
logo

কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের কসোভো ভ্রমণে লাগবে না ভিসা


খবর   প্রকাশিত:  ১৬ এপ্রিল, ২০২৫, ০৮:১৬ এএম

>
কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের কসোভো ভ্রমণে লাগবে না ভিসা

কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের ভিসামুক্ত যাতায়াতে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ ও কসোভো। মঙ্গলবার (১১ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশ-কসোভোর প্রথম ফরেন অফিস কনসালটেন্ট (এফওসি) বৈঠকে অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

ঢাকার পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন পররাষ্ট্র-সচিব মাসুদ বিন মোমেন। অন্যদিকে প্রিস্টিনার পক্ষে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী ক্রেসনিক আহমেতি নেতৃত্ব দেন। মোমেন-আহমেতি নিজ নিজ দেশের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

এফওসি বৈঠকে দুই দেশের সামগ্রিক দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। উভয়পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বেশ কয়েকটি চুক্তি ও এমওইউ স্বাক্ষর করার বিষয়ে আলোচনা করেছে। উপ-পররাষ্ট্রমন্ত্রী কসোভোতে জাতিসংঘ মিশনে অংশগ্রহণকারী বাংলাদেশ শান্তিরক্ষীদের প্রশংসা করেন।

চার দিনের সফরে রোববার ঢাকায় আসেন কসোভোর উপ-পররাষ্ট্রমন্ত্রী। সফরের প্রথম কর্মসূচিতে তিনি ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। একই দিন তিনি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেন।  

আহমেতি সংস্কৃতি প্রতিমন্ত্রী এম খালিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (১২ অক্টোবর) তিনি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া তিনি বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সব আনুষ্ঠানিকতা শেষে বুধবার ঢাকা ছেড়ে যাবেন উপ-পররাষ্ট্রমন্ত্রী।