NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

সংসদ সদস্য শেখ এ্যানি রহমান আর নেই


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৫:৪১ এএম

সংসদ সদস্য শেখ এ্যানি রহমান আর নেই

ঢাকা: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য শেখ এ্যানি রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রীর শেখ হাসিনার চাচি।

আজ মঙ্গলবার (১১ অক্টোবর) ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শিক্ষামন্ত্রী ড. দীপু মনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে লিখেছেন, ‘তিনি আমার কাছে ছিলেন চাচি।

 

আল্লাহ চাচিকে বেহেশত নসীব করুন। তাঁর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফেরাত কামনা করছি। শ্রদ্ধেয় শেখ হাফিজুর রহমান চাচাসহ তাঁর শোকসন্তপ্ত পরিবারের সবার প্রতি গভীর সমবেদনা জানাই। ’

 

স্ট্যাটাসে তিনি আরো লেখেন, ‘জাতীয় সংসদের লবিকে আদর-উচ্ছ্বাসে ভরিয়ে রাখতেন। নিজ এলাকার মানুষের জন্য তাঁর ছিলো অপার ভালোবাসা। তাদের উন্নয়নের জন্য কি কি করবেন তা নিয়ে ভাবতেন। মন্ত্রীদের অনুরোধ করতেন। চাচির মতো সদাহাস্যময়ী ও স্নেহপ্রবণ মানুষ কমই হয়। অনেক স্নেহ পেয়েছি তাঁর কাছ থেকে। আমি ঋণী হয়ে রইলাম। ’