NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

চেহারা ও পোশাক নিয়ে কটুক্তির জবাব দিলেন সাবা আজাদ


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০২:০৮ এএম

চেহারা ও পোশাক নিয়ে কটুক্তির জবাব দিলেন সাবা আজাদ

বিনোদন ডেস্ক: সম্প্রতি বিয়ে করেছেন বলিউডের দুই জনপ্রিয় তারকা রিচা চাড্ডা এবং আলী ফজল। বিয়ে উপলক্ষে পরিবার এবং বন্ধুদের জন্য মুম্বাইতে একটি জমকালো বিবাহ সংবর্ধনার আয়োজন করেছেন এই দুই তারকা। ভিকি কৌশল, হৃতিক রোশন, সাবা আজাদ, সুজান খান, তাপসী পান্নু, টাবু, দিয়া মির্জাসহ ফিল্ম ইন্ডাস্ট্রির অনেক তারকা সেই বিবাহ সংবর্ধনায় উপস্থিত ছিলেন। বিয়ের অনুষ্ঠানে হৃতিকের প্রেমিকা সাবা আজাদও এসেছিলেন প্রেমিক হৃতিকের সঙ্গে।

সবুজ রঙের পোশাকে বেশ আলো ছড়িয়েছেন পার্টিতে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, রিচা-আলির বিয়ের অনুষ্ঠানে ‘র-ম্যাংগো’ ব্র্যান্ডের সাবার পোশাকটির দাম দেড় লাখ রুপির বেশি।

 

kalerkantho

হৃতিকের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে সাবা

বিয়ের অনুষ্ঠান শেষে সাবা তারপর পোশাকের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলো পোস্ট করামাত্র সাবার ভক্ত অনুরাগীরা তাকে শুভেচ্ছা জানিয়েছেন। এত এত শুভেচ্ছা ও প্রশংসার মাঝে বেশ কিছু ব্যঙ্গ-বিদ্রূপমূলক মন্তব্যও ছিল সাবার পোস্টে। যার মধ্যে একজনের মন্তব্য সাবার নজরে আসে। সাবার চেহারা এবং পোশাক নিয়ে মন্তব্য করা সেই তরুনীর প্রতি বেশ বিরক্ত হয়েছেন এই মডেল-অভিনেত্রী।

শ্রুতি নামের ওই তরুনী সাবার পোস্টে মন্তব্য করে লিখেছেন, ‘তোমাকে দেখতে ছিঃ...ওয়াক...লাগছে! যেটাই হোক, তুমি বুঝে নিও। ’ 

শ্রুতির এই মন্তব্য এবং তাঁর প্রোফাইলের স্ক্রিনশট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ারে করে সাবা লিখেছেন, ‘এটা হলো শ্রুতি। মুলত সে নিজের ভালোবাসার মানুষকে ভালোবাসে। কিন্তু আবার আমাকেও ফলো করে নিজের ঘৃণা জাহির করার জন্য। ওর মতো অনেকেই আছে এখানে। দয়া করে শ্রুতির মতো হবেন না। খোলা মনে আমাকে আনফলো করুন। শ্রুতি এখনও আমার ব্লকলিষ্টের সঙ্গে পরিচিত হয়নি।  তবে শীঘ্রই সেটির সাথে পরিচিতি হবে। ’

kalerkanthoহৃতিকের সঙ্গে সাবা আজাদ

সাবা আজাদ পেশায় একজন মডেল এবং গায়িকা। ২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। এরপর ২০১১ সালে ‘মুঝসে ফ্রেন্ডশিপ কারোগে’ এবং ২০২১ সালে ‘ফিলস লাইক ইশক’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া বেশ কিছু শর্ট ফিল্মেও অভিনয় করেছেন। গানের জগতেও বেশ সুপরিচিত ঋতিকের প্রেমিকা। সেই সঙ্গে একজন ব্যবসায়ী হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। রয়েছে নিজের রেস্তোরাঁ। তবে হৃতিকের সঙ্গে সম্পর্কে জড়ানোর পরেই মুলত আলোচনায় আসেন সাবা। প্রকাশ্যেই সম্পর্ক চলছে এই দুই তারকার।

সূত্র : পিঙ্ক ভিলা