NYC Sightseeing Pass
ঢাকা, রবিবার, মে ১৭, ২০২৬ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ব্রেকিং নিউজ
একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে : প্রধানমন্ত্রী চীনা উপহার ফেলে দিল মার্কিন প্রতিনিধিদল—কী বলছে ফ্যাক্ট চেক? যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী পদে লড়ার ঘোষণা দিলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী চেলসিকে হারিয়ে এফএ কাপ শিরোপা ম্যান সিটির একমাত্র পরীমনি ছাড়া সবার চেহারাই সার্জারি করা : তমা মির্জা আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী, অংশ নেবেন যেসব কর্মসূচিতে মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সার অচলাবস্থা কাটেনি, ট্রাম্প-শি বৈঠকের পর ইউরোপীয় শেয়ারবাজারে বড় পতন বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শোতে মঞ্চ মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস সিনেটর বার্নি স্যান্ডার্স-এর সমর্থন পেলেন শামসুল হক
Logo
logo

অস্থিরতা সৃষ্টিতে মাসা আমিনির মৃত্যু অজুহাতমাত্র, বললেন ইরানের প্রধান বিচারপতি


খবর   প্রকাশিত:  ১২ জানুয়ারী, ২০২৪, ১২:৪৯ পিএম

অস্থিরতা সৃষ্টিতে মাসা আমিনির মৃত্যু অজুহাতমাত্র, বললেন ইরানের প্রধান বিচারপতি

আর্ন্তজাতিক ডেস্ক: কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুর জেরে  ইরানে ব্যাপক বিক্ষোভ চলছে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যসহ দুই শতাধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটিতে চলমান ইস্যুতে মুখ খুলেছেন দেশটির বিচার বিভাগীয় প্রধান।

আল আরাবিয়ার খবর অনুসারে, ইরানের প্রধান বিচারপতি গোলাম হুসেইন মোহসেনি এজেই বলেছেন,  সরকারবিরোধী আন্দোলনে শত্রুরা মাসা আমিনির মৃত্যুকে ব্যবহার করছে। এটা কেবল একটা অজুহাত। 

এর আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও একই ধরনের কথা বলেছিলেন

 

সোমবার এক বক্তব্যে ইরানের প্রধান বিচারপতি বলেন, ‘এখন এটা সবার কাছে স্পষ্ট যে, মাসা আমিনির মৃত্যু নিছক অজুহাত।’

মোহসেনি এজেই মাসার ফরেনসিক প্রতিবেদনকে উদ্ধৃত করে বলেন, সে অসুস্থতাজনিত কারণে মারা গেছে।

তবে আমিনির পরিবার ফরেনসিক প্রতিবেদন প্রত্যাখান করেছে। মাসার বাবা আমজাদ আমিনি বলেন, তার মেয়ের ঘাড় ও কানের পেছনে রক্ত ছিল, পা থেঁতলানো ছিল। সূত্র: আল আরাবিয়া