NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৯ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি পদে প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নিপত্র বিএনপির মহাসচিব পদ থেকে পদত্যাগ মির্জা ফখরুলের, রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা বেলুচিস্তানের স্বাধীনতা দিবস পালন: বিশ্বমঞ্চে সার্বভৌমত্বের জোরালো স্বীকৃতি দাবি বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বাড়াতে গুরুত্বারোপ হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ছেন ক্যারোলিন লেভিট তুরস্কে ট্রাম্পের অবস্থান জানত ইরান, ছিল বিমানে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রথম সেশনেই ৪ উইকেট শিকার বাংলাদেশের, চাপে অস্ট্রেলিয়া ডন-সামিরার সেই ‘অন্তরঙ্গ’ ছবির নেপথ্যে কী?
Logo
logo

শপথ নিল সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের নতুন রিক্রুট ব্যাচ


খবর   প্রকাশিত:  ২১ এপ্রিল, ২০২৫, ০৬:৫৩ এএম

>
শপথ নিল সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের নতুন রিক্রুট ব্যাচ

বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের রিক্রুট ব্যাচ-২০২২ এর শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ অক্টোবর ) রাজেন্দ্রপুর সেনানিবাসে কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মো.জহিরুল ইসলাম।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স কোরের ১৫৩ জন (পুরুষ ১৪২ জন ও মহিলা ১১ জন) সৈনিক দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে জল, স্থল ও আকাশ পথে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হওয়ার গৌরব অর্জন করল।

অনুষ্ঠানে সার্বিকভাবে সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মোরছালীন, সার্বিকভাবে ২য় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মো. মনিরুল ইসলাম ও সার্বিকভাবে ৩য় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মো. সাগর আলী প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন।

অনুষ্ঠানে রাজেন্দ্রপুর সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।