NYC Sightseeing Pass
ঢাকা, বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬ | ২৮ শ্রাবণ ১৪৩৩
ব্রেকিং নিউজ
জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী খাবারের ভ্যানে বিমান বদলেছিলেন ট্রাম্প! লোহিত সাগরে জাহাজে হুতির হামলায় নিহত ৩ হাইড্রেশন ব্রেক রেখে দিতে চায় ফিফা জ্যাকসন হাইটসে বঙ্গবন্ধুর ৫১তম মৃত্যুবার্ষিকী পালিত হবে ১৫ আগস্ট বেলুচিস্তানের স্বঘোষিত স্বাধীনতা দিবস আজ: বিশ্বজুড়ে বেলুচদের নানা কর্মসূচি শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশসহ অংশীদার দেশগুলোর সঙ্গে বন্ধুত্ব আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রকে ছাড়ের শর্তে হরমুজ খোলার ঘোষণা ইরানের বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’
Logo
logo

মেক্সিকোতে বাংলাদেশি দূতাবাসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত


খবর   প্রকাশিত:  ১৩ জানুয়ারী, ২০২৪, ০৩:০৮ এএম

মেক্সিকোতে বাংলাদেশি দূতাবাসে ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

মেক্সিকো সিটিতে বাংলাদেশি দূতাবাসের উদ্যোগে যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে। 

এ উপলক্ষ্যে দূতাবাস বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা এবং দোয়া মাহফিলের আয়োজন করে। দূতাবাসে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিসহ মেক্সিকোতে  বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাগণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান। এরপর বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সা.)-এর পূণ্যময় জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। আলোচনা অনুষ্ঠানের পর পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এতে রাষ্ট্রদূত আবিদা ইসলামসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।